শুভেন্দুর দলত্যাগে তৃণমূলের উচ্ছ্বাস দিবস, মিষ্টি বিতরণের সাথে দেদার বাজল বক্স।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক বছর আগে ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। কাঁথি ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে শুভেন্দু। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে কাঁথিতে উচ্ছ্বাস দিবস পালন করল যুব তৃণমূল। যার উদ্যোক্তা ছিলেন সুপ্রকাশ গিরি।

আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানের নয়া কোচ হলেন জুয়ান ফেরান্দো।

সকাল থেকে চলল মিঠাই বিতরণ। দেদার বক্স বাজিয়ে চলল নাচ। অধিকারী বাসভবন ‘শান্তিকুঞ্জ’ থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দানে আয়োজিত হল সভা৷ উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷

WhatsApp Image 2021 12 20 at 9.22.45 PM

এদিন বক্স বাজানো নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান শুভেন্দু৷ তাঁর পরিবারের ৮৩ বছরের বাবা এবং ৭৪ বছরের মাকে এই ঘটনার শিকার হতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য, যা ঘটছে তা আপনার জন্য ফিরে আসবে৷ তিনি বলেন, গতকাল আটকাতে পারেনি তাই এসব করছে।

শুভেন্দুর দলত্যাগে তৃণমূলের উচ্ছ্বাস দিবস, মিষ্টি বিতরণের সাথে দেদার বাজল বক্স।

শুভেন্দুর দলত্যাগে তৃণমূলের উচ্ছ্বাস দিবস, মিষ্টি বিতরণের সাথে দেদার বাজল বক্স।
শুভেন্দুর দলত্যাগে তৃণমূলের উচ্ছ্বাস দিবস, মিষ্টি বিতরণের সাথে দেদার বাজল বক্স।

পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, “শুভেন্দু মানসিক অবসাদ এবং হতাশা থেকে নাটক করছে। কাঁথি শহরের জনস্রোত দেখে ভীত। কাঁথি পুরসভা তৃণমূল ২১ – ০ করবে। শুভেন্দুর ক্ষমতা থাকলে কাঁথিতে নিজের বাড়ির ওয়ার্ডে লড়ে দেখাক। বিধানসভা ভোটেও ওর বুথে ওর প্রার্থী হেরেছে। এবারও অধিকারী প্রাইভেট লিমিটেড হারবে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত