নজরবন্দি ব্যুরোঃ চলতি আইএস এলে কেরালার বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে শুরু করছিলেন, ডার্বি ম্যাচে জিতেছিলেন ৩-০ গোলে এর পরে ৫-১ গোলে মুম্বাইয়ের কাছে বিধস্থ হওয়ার পরে বাকি ৩টি ম্যাচে জয় পাননি এটিকে মোহনবাগান। এর পরে মোহনবাগানের প্রধান কোচের পদ থেকে আচমকাই ইস্তফা দিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর শূন্যস্থান পূরণ হল ৭২ ঘন্টা কাটার আগেই। এটিকে মোহনবাগানের নয়া কোচ হলেন জুয়ান ফেরান্দো।
আরও পড়ুনঃ ওমিক্রনের থাবা ভারত-দক্ষিন আফ্রিকা সিরিজে, টেস্ট নিয়ে নয়া সিদ্ধান্ত বোর্ডের


বাগান কর্তারা হাবাসের জায়গায় এমন একজন কোচ খুঁজছিলেন, যিনি দলকে আক্রমণাত্মক স্টাইলে খেলাতে পারেন। তারপরেই এফসি গোয়ার স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো কে বসানো হল হাবাসের ছেড়ে যাওয়া পদে। নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একথা ঘোষনা করেছে মোহনবাগান কর্তৃপক্ষ। এদিন এটিকে মোহনবাগানের ফেসবুক পেজে একটি পোস্ট করে লেখা হয়েছে, “নতুন যুগের সূচনা হল। এটিকে মোহনাবাগানে জুয়ান ফেরান্দোকে স্বাগত।”
এটিকে মোহনবাগানের নয়া কোচ হলেন জুয়ান ফেরান্দো

তবে নিয়ম অনুযায়ী এখনই মাঠে নামতে পারবেন না জুয়ান ফেরান্দো। বাইরে থেকে এলে ১১দিন কোয়ারেন্টাইনে থাকার নিয়ম। সেক্ষেত্রে দলের সঙ্গে বায়োবাবলে ঢুকতেই সময় লাগবে ১১ দিন। তার উপর এই ওমিক্রন আবহে বিদেশ থেকে এসেছেন। তাই কিছুদিন আপাতত কোয়ারেন্টাইনেই থাকতে হবে জুয়ান ফেরান্দোকে।







