ওমিক্রনের থাবা ভারত-দক্ষিন আফ্রিকা সিরিজে, টেস্ট নিয়ে নয়া সিদ্ধান্ত বোর্ডের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দক্ষিন আফ্রিকা সফরে যুক্ত হয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তবে এখনও পর্যন্ত থেকে গিয়েছে বোর্ড-বিরাট দ্বন্দ্ব। তবে এসবের মাঝেই গোঁদের উপর বিষফোঁড়া হিসেবে উঠে এসেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। কিছু সময় আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে থাকলে ও বর্তমানে ফের দক্ষিন আফ্রিকা বোর্ডের চিন্তা বাড়িয়েছে এই ওমিক্রন। যারফলে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে নয়া পরিকল্পনা নিতে চলেছে বোর্ড।

আরও পড়ুনঃ বিরাট এখন অতীত, বর্তমানে দাদার সমর্থনে গোটা দেশ

উল্লেখ্য, বর্তমানে করোনার এই নতুন প্রজাতি তথা ওমিক্রনের দাপটে ঘোরতর সংশয়ে পড়ে গিয়েছিল বিরাট বাহিনীর দক্ষিণ আফ্রিকা সফর। তবে সমস্ত কিছু বুঝে শুনে এই সফরে সবুজ-সংকেত মিললে ও কাটছাঁট করা হয় একাধিক বিষয়। সেইমতো দুই বোর্ডের তরফ থেকে ঠিক হয় যে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু কিছু সময় এগোতেই ফের বাড়তে থাকে ওমিক্রনের সংক্রমণ।

যারফলে, বর্তমানে সে দেশে বন্ধ করে দেওয়া হয়েছে চার দিনের ঘরোয়া ক্রিকেট। এই নিয়েই গতকাল বিশেষ বিবৃতি পেশ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাঁদের তরফ থেকে জানানো হয়, বর্তমানে করোনার কথা মাথায় রেখে একদিনের ক্রিকেট বন্ধ রাখা হলেও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তা পুনরায় চালু করা হবে। তবে টেস্ট সিরিজের ক্ষেত্রে জানা গিয়েছে অন্যান্য সময় ঘরোয়া ক্রিকেটে জৈব সুরক্ষা বলয় না রাখা হলেও টেস্ট সিরিজের ক্ষেত্রে পূর্ণ জৈব বলয় রাখা হবে।

ওমিক্রনের থাবা ভারত-দক্ষিন আফ্রিকা সিরিজে, নয়া ঘোষণা বোর্ডের

Board President's XI vs South Africa highlights at Vizianagaram: Markram shines on rain-hit day | Cricket - Hindustan Times
ওমিক্রনের থাবা ভারত-দক্ষিন আফ্রিকা সিরিজে, টেস্ট নিয়ে নয়া সিদ্ধান্ত বোর্ডের

তবে সকলের কথা মাথায় রেখেই প্রথম টেস্টে বন্ধ করা হচ্ছে দর্শকদের প্রবেশ। জানা গিয়েছে বর্তমান সময়ে মাঠে হাজার দুয়েক দর্শকের উপস্থিতি রাখা হলেও করোনার কথা মাথায় রেখে একেবারেই বন্ধ করে দেওয়া হতে পারে টেস্ট ম্যাচের টিকিট বিক্রি। তাই নেটমাধ্যমেই দেখতে হতে পারে এই সমস্ত ম্যাচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত