TMC: অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূল, শাহী সভার দিনেই একাধিক ইস্যুতে সরব বাংলার শাসক দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ধর্মতলায় বিজেপির হাইভোল্টেজ সভা আজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়। লোকসভার আগে দলের সংগঠন মজবুত করতে নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলের হাজির হবেন দলীয় কর্মীরা। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবেন। আর এই দিনটিকেই বেছে নিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিক ইস্যুতে সরব হয়ে অমিত শাহকে ৫১ হাজার চিঠি পাঠাতে চলেছে তারা।

আরও পড়ুন: শাহী সভা ঘিরে রাস্তায় প্রবল যানজটের সম্ভাবনা, ভোগান্তির আশঙ্কায় আমজনতা

- Advertisement -

জানা যায়, এদিন সকাল ৯ টা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রত্থম এই চিঠি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পোস্ট করা শুরু করে দেয় তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব। সবার আগে পোস্ট করবেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ছাত্র নেতৃত্ব তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপর জেলা তৃণমূল যুব ও ছাত্র নেতৃত্ব শাহের কাছে সমস্ত দাবি দাওয়া তুলে ধরবে।

অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূল, শাহী সভার দিনেই একাধিক ইস্যুতে সরব বাংলার শাসক দল

বৃহস্পতিবার সমস্ত ব্লক থেকে অমিত শাহের কাছ থেকে দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে চিঠি পাঠাবে বাংলার শাসক দল। পাশাপাশি চিঠিগুলির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি ও অমিত শাহকে ট্যাগ করে পোস্ট করা হবে।

অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূল, শাহী সভার দিনেই একাধিক ইস্যুতে সরব বাংলার শাসক দল
অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূল, শাহী সভার দিনেই একাধিক ইস্যুতে সরব বাংলার শাসক দল

 

- Advertisement -

একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অমিত শাহকে চিঠি দেবে তৃণমূল। দলের অন্দর থেকে পাওয়া খবর বলছে, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় বাংলার বকেয়া পাওনা নিয়ে যেখানে আন্দোলন থামিয়েছিলেন, কার্যত সেখান থেকেই তাঁরা এই কর্মসূচি নিতে চলেছে।

অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূল, শাহী সভার দিনেই একাধিক ইস্যুতে সরব বাংলার শাসক দল

 

অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূল, শাহী সভার দিনেই একাধিক ইস্যুতে সরব বাংলার শাসক দল

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিমানের তুলনায় রেলের ভাড়া অনেক বেড়ে গিয়েছে। এই বিষয়টিকেও অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরা হবে বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বঙ্গ বিজেপি যখন সভা নিয়ে ব্যস্ত সেইসময়ে বিজেপি বিরোধী প্রচারের হাওয়া তুলেছে বাংলার শাসক দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর