দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট, শিশির-দিব্যেন্দু কে নিয়ে কড়া দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের নির্দেশকে উপেক্ষা করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। কাঁথি ও তমলুকের তৃণমূল সাংসদ শিশির-দিব্যেন্দু যদিও ভোট দেওয়ার কথা স্বীকার করেননি। এক জন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। অন্য জন, সটান অস্বীকার করেছেন। শনিবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল অংশ নেবে না বলে আগেই ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা অবিবাহিত মহিলার গর্ভপাতে সম্মতি শীর্ষ আদালতের

Shamim Ahamed Ads

দলের পক্ষে জানানো হয় বিজেপি প্রার্থী জগদীপ ধনখড় বা বিরোধীদের সম্মিলিত প্রার্থী মার্গারেট আলভার কাউকেই সমর্থন দেবে না দল। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার থাকে শুধু লোকসভা বা রাজ্যসভার সাংসদদের। সেই হিসাবে সব সাংসদকেই ভোটদান থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশে কার্যত কর্ণপাত করেননি কাঁথি এবং তমলুকের দুই সাংসদ।

দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট, শিশির-দিব্যেন্দু কে নিয়ে কড়া দল

তাঁদের এহেন আচরণ যে দল মোটেও ভালভাবে নিচ্ছে না তা শনিবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। রবিবার তাঁদের চিঠি পাঠিয়ে তা আরও একবার বুঝিয়ে দিল দল। শিশির-দিব্যেন্দুর বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন। ওঁরা দলের নির্দেশ মানেনি।

20 3

দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট, শিশির-দিব্যেন্দু কে নিয়ে কড়া দল

21 3

সেই চিঠি লোকসভার অধ্যক্ষর হাতে তুলে দেওয়া হবে। হয় অধ্যক্ষ ব্যবস্থা নেবেন নয়তো দল ব্যবস্থা নেবে।” উল্লেখ্য, শিশির অধিকারীর সাংসদপদ নিয়ে টানাপোড়েন চলছে। চলছে আইনি লড়াই। তাঁর বিরুদ্ধে আগেই দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত