TMC: ৫০ হাজার কর্মী নিয়ে দিল্লি যেতে চায় তৃণমূল, ফের দিল্লি পুলিশকে চিঠি বাংলার শাসক দলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত একুশে জুলাই শহীদ সমাবেশের মঞ্চ থেকেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা আদায় করতে দিল্লিতে গিয়ে ধর্না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেইমতই দিল্লি পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। যদিও এখানেই থেমে পড়েনি তৃণমূল। এবার কি ট্রেন ভর্তি করে দিল্লিতে লোক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল? অন্তত বাংলার শাসক দলের প্রস্তুতি সেই ইঙ্গিতই দিচ্ছে।

আরও পড়ুন: অফিসটাইমে লাইনচ্যুত লোকাল ট্রেন, ট্র্যাকের বাইরে চলে আসে একটি বগি

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারেবারে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গত ২১ জুলাইয়ের শহীদ সমাবেশে এই প্রসঙ্গ টেনে এনেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে দাঁড়িয়েই আগামী ২ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছিলেন। এরপর রামলীলা ময়দানে কর্মসূচির অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দেয় তৃণমূল। কিন্তু আপত্তি জানায় পুলিশ। এরপর ৫০ হাজার কর্মী-সমর্থকদের থাকার বন্দোবস্ত করতে চেয়ে দিল্লির দায়রাগঞ্জ থানার ডিপিসিকে চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

৫০ হাজার কর্মী নিয়ে দিল্লি যেতে চায় তৃণমূল, ফের দিল্লি পুলিশকে চিঠি বাংলার শাসক দলের

জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে প্রায় ৫০ হাজার কর্মী-সমর্থকদের রাত্রিবাসের বন্দোবস্ত করতে চায় তৃণমূল। সেইমত রামলীলা ময়দানে প্যান্ডেল ও তাঁবু খাটাতে চাইছে জোড়াফুল শিবির। হাতে মাত্র দুসপ্তাহ। অল্প সময়ের মধ্যে এতসংখ্যক কর্মীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্বদের একাংশ।

৫০ হাজার কর্মী নিয়ে দিল্লি যেতে চায় তৃণমূল, ফের দিল্লি পুলিশকে চিঠি বাংলার শাসক দলের

প্রসঙ্গত, একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরত আনতে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ অক্টোবর দিল্লির বুকে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। দিল্লির একাধিক জায়গায় ধরনা কর্মসূচির টার্গেট নেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও এই ইস্যু তুলেছিলেন তিনি।

৫০ হাজার কর্মী নিয়ে দিল্লি যেতে চায় তৃণমূল, ফের দিল্লি পুলিশকে চিঠি বাংলার শাসক দলের

৫০ হাজার কর্মী নিয়ে দিল্লি যেতে চায় তৃণমূল, ফের দিল্লি পুলিশকে চিঠি বাংলার শাসক দলের
৫০ হাজার কর্মী নিয়ে দিল্লি যেতে চায় তৃণমূল, ফের দিল্লি পুলিশকে চিঠি বাংলার শাসক দলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন