‘১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছেনা’,CBI এর উপর চাপ বাড়াল TMC

'১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছেনা',CBI এর উপর চাপ বাড়াল তৃণমূল। এই পোস্ট সিবিআইকে আরও বাড়তি চাপে ফেলল বলেই মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এবার সিবিআইয়ের-এর উপর চাপ বাড়াল তৃণমূল। এদিন নিজেদের পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস। যেখানে একটি পোষ্টারে লেরখা থাকে, ‘১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না’। ‘আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?’ এই পোস্ট কে ঘিরেই রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

তদন্তে দেরি ও অসংগতি থাকায় গত সপ্তাহেই রাজ্যের পুলিশের কাছ থেকে তদন্ত ভার কেড়ে নেয় হাই কোর্ট। এরপর হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্ত করছে সিবিআই। তবে তদন্তে একাধিকবার ধৃত সঞ্জয় ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে এখনও গ্রেফতার করেনি সিবিআই। যদিও এর আগেই সিবিআইকে ডেডলাইন বেঁধে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মঙ্গলবার এই মামলার শুনানির দিন সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী মামলা হবে ২২ সে অগাস্ট বৃহস্পতিবার। তবে ২২ অগাস্টের মধ্যেই সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে।

পাশাপাশি, ১৪ই আগস্ট রাতে আরজিকর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় রাজ্যকে ২২ সে অগাস্টের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। তবে শুধু তাই নয় সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। এই আবহে তৃণমূল কংগ্রেসের এই পোস্ট সিবিআইকে আরও বাড়তি চাপে ফেলল বলেই মনে করা হচ্ছে। এদিকে বুধবার হাই কোর্টের সম্মতিতে শ্যামবাজারে আজ থেকে ৫দিনের ধর্নায় বিজেপি। হাজির গেরুয়া শিবিরের সাংসদ-বিধায়করা। এরপর ধর্না মঞ্চ থেকে বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দুরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর