নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী। কথা ছিল দিল্লিতে বাজেট অধিবেশনে যাওয়ার। কিন্তু তার আগেই ফেসবুকে আজ Covid-19 এর শিকার বলে জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। দিল্লি যাওয়ার আগেই তাঁর কাছে করোনার রিপোর্ট এসে পৌঁছেছে। সাংসদের বাজেট অধিবেশনের আগে করোনার টেস্ট বাধ্যতামূলক করে দিয়েছিল সরকার।
আরও পড়ুনঃ সুস্থতার হার বৃদ্ধির সাথেই অব্যাহত মৃত্যুমিছিল। রাজ্যে করোনার তাণ্ডব।
করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী। আজ একে একে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের পর সাংসদ শান্তা ছেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফেসবুকে শান্তা ছেত্রী লিখেছেন, “আমি আপনাদের জানাতে চাই যে আমি কোভিড -১৯ এর সর্বশেষ শিকার। গত দু সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সবাইকে কোভিড -১৯ পরীক্ষা করার জন্য অনুরোধ করছি। রিপোর্ট না আসা পর্যন্ত সম্পূর্ণ সরকারি বিধিনিষেধ মেনে চলুন’।
এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। গত দশদিন টানা তিনি হোম আইসোলেশনে রয়েছেন। ফেবুতে বালুরঘাটের বিজেপি সাংসদ লেখেন, “সংসদ অধিবেশন শুরুর আগে নির্দেশ অনুসারে কোভিড টেস্ট করার পর আজ রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ১০ দিনের সেল্ফ আইসোলেশনে আছি।
আমি প্রত্যেককে অনুরোধ করছি, গত সাত দিনে আমার সাথে যারা সংস্পর্শে এসেছিলেন অনুগ্রহ করে আপনারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। আগামীকাল থেকেই সংসদের বাজেট অধিবেশন। আর সেখানে উপস্থিত থাকবেন



