ধুন্ধুমার বারুইপুর! তৃণমূল-ISF সংঘর্ষে মৃত ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধুন্ধুমার বারুইপুর! তৃণমূল-ISF সংঘর্ষে মৃত ১। সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে অনেক দিন আগেই বাংলায় এসেছে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীন নিরাপত্তায় হতে চলেছে বাংলার ২১ এর নির্বাচন। কিন্তু তার আগেই রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাব শুরু হয়েছে সংঘর্ষ। ভোট আবহে কয়েকদিন ধরেই ক্ষোভ বিক্ষোভ চলছিল দলের মধ্যেই। প্রার্থী নিয়ে। কিন্তু এবার সংঘর্ষ দলে দলে। গতকাল দিনহাটায় উদ্ধার হয় এক বিজেপি কর্মীর দেহ। অভিযোগের তীর ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। সেই ঘটনার ২৪ ঘন্টা হতে না হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের ছবি ভেসে উঠলো বারুইপুরে।

আরও পড়ুনঃ উত্তপ্ত টিটাগড়, গুলি বিদ্ধ বিজেপি কর্মী! আঙুল উঠল তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর মিছিলের দিকে

বুধবার সন্ধ্যে নাগাদ বারুইপুর পুর্ব বিধানসভার প্রার্থী সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ বুধবার রাতে দক্ষিন ২৪ পরগনা জেলার বারুইপুর থানার বেলেগাছিতে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর ওঠে তৃণমূল কর্মীদের ওপর। জখম হন রুহুল আমিন মিদ্যে সহ বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে আহতদের ভর্তি করা হয় হাসপাতলে, রুহুলের অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। প্রাণ হারান তিনি। মৃত্যুর খবর সামনে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। শুরু হয় একেরপর এক বাড়ি ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে রাতভর বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল ঘটনাস্থলে।

ধুন্ধুমার বারুইপুর! তৃণমূল-ISF সংঘর্ষে মৃত ১। ঘটনার প্রেক্ষিতে, তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর অভিযোগ, ‘বুধবার রাতে আইএসএফ, সিপিএম ও কংগ্রেস গোপনে বৈঠক করছিল স্থানীয় বেলেগাছি এলাকায়। সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী সেই জায়গা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল কর্মীদের উপর সংযুক্ত মোর্চার সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। হামলায় আমাদের ৫ জন গুরুতর আহত হন। রুহুল আমিন মিদ্যা নামে এক তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পথে মৃত্যু হয় তাঁর।’ অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বারুইপুর পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী স্বপন নস্কর, ‘বেলেগাছিতে সংযুক্ত মোর্চার এক কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হামলা চালায়। হামলার ঘটনায় ৫ জন সংযুক্ত মোর্চার কর্মী আহত হন। যার মধ্যে ৩ জন নিখোঁজ। হামলার পরে তৃণমূলকর্মীরা পালাতে গেলে অন্ধকারে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত