সোলো ট্রিপ করবেন ভাবছেন? যেই বিষয়গুলি ভুললে চলবেনা

কীভাবে সোলো ট্র্যাভেলের পরিকল্পনা সফল হবে বুঝতে পারছেন না? জানুন এই উপায় গুলি, বিপদ থেকে মুক্তি পাবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একা বেড়াতে (Travel) যেতে ভালবাসেন? কিন্তু পছন্দের সঙ্গী পাচ্ছেন না বলে সোলো ট্রিপকেই বেছে নিয়েছেন। কিন্তু কীভাবে পরিকল্পনা সফল হবে বুঝতে পারছেন না? কারণ অচেনা অজানা জায়গা আপনি পুরো একা। বিপদে পরলে কীভাবে নিজেকে বাঁচাবেন? কিংবা কোন বিষয়গুলি সোলো ট্রিপের (Solo Trip) ক্ষেত্রে মাথায় রাখবেন দেখে নিন।

আরও পড়ুনঃ  অফিস থেকেই সোজা বন্ধুর বিয়েতে যাবেন? চটজলদি কীভাবে সাজবেন, রইল টিপস

যেই জায়গায় বেড়াতে যাচ্ছেন ভাল করে তার ব্যপারে পরীক্ষা নিরীক্ষা করুন। মানে এককথায় ট্যুর প্ল্যান করে নিন। হোটেল রুম কিংবা গাড়ি আগে থেকেই বুক করে নিন।

maldives

বেড়াতে গেলে ব্যাগে সবার প্রথমে গুছিয়ে নিতে হবে দরকারি ওষুধপত্র। কারণ নতুন জায়গায় কোথায় দোকান পাবেন তার কোন নিশ্চয়তা নেই।

medicine

এছাড়াও সাথে নিয়ে নেবেন ফোনের চার্জার, হেডফোন। ATM CARD কিংবা পর্যাপ্ত পরিমানে টাকা, ক্যাশ।

headph

নিজের স্কিন কেয়ার, ফেস ওয়াস নিতে একেবারেই ভুলবেন না। চিরুনি ক্যারি করবেন। চুল বাঁধার ক্লিপ, গাডার ছোট ছোট পাউচে ক্যারি করতে পারেন।

face wash

যারা সাজতে ভালবাসেন তারা সাজের জিনিস নিয়ে যেতে একেবারেই ভুলবেন না। মেকাপ, লিপস্টিক (Lipstick) যা আপনি ব্যবহার করবেন ঘুরতে গিয়ে।

lipstick

সোলো ট্রিপ করবেন ভাবছেন? জানুন টিপস

এছাড়া জামা কাপড় পর্যাপ্ত পরিমানে নিয়ে যাবেন। যদি শীতের জায়গাতে যান তাহলে বেশি করে শীতের পোশাক (Dress) ক্যারি করবেন।

bag

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন