TET Scam: প্রাথমিকে বেআইনি নিয়োগ, হাইকোর্টে জমা পড়ল তিন তৃণমূল বিধায়কের সুপারিশ পত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের সুপারিশ করেছেন তিন বিধায়ক। নাম জড়িয়েছে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, তৃণমূল বিধায়ক অসীম মাঝি এবং তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়দের। তাঁদের নিজেদের লেটারপ্যাডে লিখে প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার আদালতের কাছে এই তিন বিধায়কের লেটারপ্যাডের প্রতিলিপি আদালতে জমা দেন মামলাকারীরা। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জমা দেওয়া হয় সুপারিশপত্র। সেইসঙ্গে জমা পড়ে নামের তালিকা।

আরও পড়ুনঃ Spicejet: ফের স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, করাচিতে জরুরী অবতরন

২০১৪ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তাপস ঘোষ। সেই মামলায় তিন বিধায়কের লেটারপ্যাডে লেখা সুপারিশের প্রতিলিপি জমা পড়ল কলকাতা হাই কোর্টে। অভিযোগ নিয়োগের জন্য সুপারিশ করেছেন এই তিন বিধায়ক।

প্রাথমিকে বেআইনি নিয়োগ, নাম জড়াল তিন বিধায়কের 
প্রাথমিকে বেআইনি নিয়োগ, নাম জড়াল তিন বিধায়কের

উল্লেখ্য, প্রাথমিকে বেআইনি নিয়োগ নিয়োগ দুর্নীতি মামলায় এমনিতেই জর্জরিত রাজ্যের শাসক দল এবং সরকার। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে একাধিক মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই দফতরে একাধিকবার হাজিরা দিতে হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীদের। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সভাপতি পদ খুইয়েছেন মাণিক ভট্টচার্য। আলাদা করে সিবিআইয়ের সিট গঠন করে হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের তদন্ত।

প্রাথমিকে বেআইনি নিয়োগ, নাম জড়াল তিন বিধায়কের 

প্রাথমিকে বেআইনি নিয়োগ, নাম জড়াল তিন বিধায়কের 
প্রাথমিকে বেআইনি নিয়োগ, নাম জড়াল তিন বিধায়কের

ইতিমধ্যেই নিয়োগে দুর্নীতির কারণে সদ্য চাকরি খুইয়েছেন ২৬৯ জন। এখনও অবধি খাদের কিনারায় রয়েছে ১৭ জন কর্মরত শিক্ষকের ভাগ্য। এরই মধ্যে আদালতের কাছে তিন বিধায়কের সুপারিশের প্রতিলিপি হাতে আসায় আলাদা করে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এবার সিবিআইয়ের নজর পড়তে চলেছে অখিল গিরি, শুভ্রাংশু রায় এবং অসীম মাঝির দিকেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন