আরজি করের ঘটনায় সুপ্রিম চাপে রাজ্য, মঙ্গলবার শুনানিতে একাধিক নির্দেশ বিচারপতির

আরজি করের ঘটনায় সুপ্রিম চাপে রাজ্য, মঙ্গলবার শুনানিতে একাধিক নির্দেশ বিচারপতির। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে দেশ। এই আবহে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সহ তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। আজ মামলার শুরু থেকেই একাধিক প্রশ্নের মুখে পরে রাজ্য। দেওয়া হয় একাধিক নির্দেশ। বিচারপতির ডিভিশন বেঞ্চের অনুরোধ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দের আন্দোলন প্রত্যাহার করার। তাঁদের দাবি এর ফলে বহু সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছেন।

এদিন প্রথম থেকেই সুপ্রিম কোর্টের তরফে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিক ভাবে এই চিকিৎসকদের নিরাপত্তা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেে। পাশাপাশি একাধিক প্রশ্নের মুখে পড়ে কার্যত বিধ্বস্ত রাজ্য। এদিন প্রথমেই বলা হয় আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা রীতিমতো ভয় জাগানো। কিন্তু এখনও এই ঘটনা খুন বলা হয়েছিল? তা নিয়েই এদিন রাজের কাছে জানতে চায় আদালত। এরপরে জিজ্ঞাসা করা হয় এফআইআর প্রসঙ্গে, কেন রাত ১১.৪৫-এ অর্থাৎ দেরিতে এফআইআর করা হল? হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করল না?

এদিন প্রশ্ন করা হয় কর্তব্যরত ডাক্তারদের নিরাপত্তা নিয়েও বলা হয়। প্রশ্ন করা হয় “কেন ডাক্তারদের বিশ্রামের জন্য আলাদা কক্ষ থাকবে না? সব যায়গায় সিসিটিভি ক্যামেরা নেই কেন?” পরের প্রশ্ন করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে,বলা হয়, “কেন পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাঁকে নিয়োগ করা হয় অন্য কলেজে? আপনারা অধ্যক্ষকে নিয়ে কি ভাবছেন?” এরপর ১৪ই অগাস্টের রাতে আরজি করে ভাঙচুর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। বলা হয়,”১৪ই অগাস্ট মাঝ রাতে কারা হামলা চালাল? তাঁদের চিহ্নিত করা গেল কিনা?” এরপরেই এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়,”এত বড় ঘটনায় চুপ থাকা যাবে না, কিছু একটা করতেই হবে। আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবনা।”

এদিন এই মামলার পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আগামী মামলা হবে ২২ সে অগাস্ট বৃহস্পতিবার। তবে ২২ অগাস্টের মধ্যেই সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টের। এছাড়াও ১৪ই আগস্ট রাতে আরজিকর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় রাজ্যকে ২২ সে অগাস্টের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। আর সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের দিকে তাকিয়ে গোটা দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত