চলতি বছরের সেপ্টেম্বর থেকে নতুন করে পাকিস্তানে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। তাঁর দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ বা পিটিআইয়ের নেতৃত্বে শুরু হয়েছে গণবিক্ষোভ। ইমরানকে জেল থেকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে তারা। অন্যদিকে চরম আর্থিক সংকটে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। মুলতান ইসলামাবাদ থেকে পাকিস্তানের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।
তাদের মুখে স্লোগান আজাদী। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ইমরান খানের দল পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগের দাবি তুলেছেন। অপরদিকে ইমরান খানকে অন্যায় ভাবে জেলে বন্দী করে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। সংবাদ সংস্থার মাধ্যমে যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে পাকিস্তানের এই গণবিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তান পুলিশ।
কিছু কিছু জায়গায় আবার এই গণবিক্ষোভ সামলাতে সেনা পর্যন্ত নামানো হয়েছে। পাকিস্তানের ভেতরে এই আন্দোলনের ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া ভয়ংকর ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাঠাচ্ছে পুলিশ। রাস্তায় নেমে পড়েছে ট্যাংক।
যা দেখে অনেকেই বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন পাক নাগরিকদের এই আন্দোলন। সব মিলিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা ভালো নয়। পাক সরকারের উপরে প্রতিনিয়ত চাপ বেড়ে চলেছে। তাই অনেকেই মনে করছেন যেকোনো সময় পাকিস্তানের গণঅভ্যুত্থান দেখা দিতে পারে। আর তার ফলেই তিন টুকরে পরিণত হতে পারে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র।



