এবার গোয়েন্দা শাশ্বত চট্টোপাধ্যায়, জি-5 এ আসছে ‘কাঁটায় কাঁটায়’

Web Series: আইনজীবী থেকে গোয়েন্দা হয়ে ওঠা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘কাঁটায় কাঁটায়’। নারায়ণ সান্যালের ‘সোনার কাঁটা’ গল্প অবলম্বনে জয়দীপ মুখোপাধ্যায়-এর পরিচালনায় এই ওয়েব সিরিজে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, পায়েল সরকার, সোহম চক্রবর্তী, মীর আফসার আলি সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বদের।

চলতি মাসেই মুক্তি পাবে ‘কাঁটায় কাঁটায়’-এর প্রথম ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় সদ্য মুক্তি পেয়েছে, এই সিরিজের ট্রেলার। এই সিরিজে মুখ্যচরিত্রে দেখা যাবে শাশ্বতকে। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অন্যান্য চট্টোপাধ্যায়কে। ধারাবাহিক গল্পগুলি লেখা হয়েছে আইনজীবি পিকে বসু -কে নিয়ে। অবসরপ্রাপ্ত জীবনে তিনি বিভিন্ন রহস্য সমাধান করার জন্য একটি গোয়েন্দা সংস্থা খোলেন।

সেই থেকেই তাঁর কাছে একের পর এক কেস আসা শুরু হয় ও তিনি সেই কেসগুলির রহস্য সমাধান করেন। এই সিরিজ নিয়ে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের বক্তব্য, “যেহেতু সত্তর দশকের গল্প এবং সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া থেকেই গল্পে নতুন মোড় আসে, তাই এই সময় সেই পরিস্থিতি বিশ্বাসযোগ্য করার জন্য পাহাড়ে গিয়ে শুটিং করেছি। কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি সিকিমে ধস নামার কারণে অনেকাংশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া বাকি সব ঘটনার পুরোটাই গল্প অনুযায়ী এগিয়েছে।”

আইনজীবী থেকে গোয়েন্দা হয়ে ওঠা – সবথেকে বড় কথা শহরে নতুন গোয়েন্দা, তাও আবার সেই চরিত্রে জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাই সব মিলিয়ে এই ওয়েব সিরিজ দর্শকেরা যে পছন্দ করবেন তা নিয়ে নিশ্চিত ‘কাঁটায় কাঁটায়’-এর গোটা দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত