এবার করোনা আক্রান্ত হলেন রুপা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে ভয়াবহ পরিস্থিতি ভারতে। এইমুহূর্তে দেশ তথা গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামোর কপালেই ভাঁজ ফেলে দিয়েছে এই মারণ ভাইরাস।

আরও পড়ুনঃ নববর্ষের দিন রেকর্ড ভাঙা সংক্রমণ, করোনায় ভয়াবহ সঙ্কটে রাজ্যের সব জেলা।

এর মাঝেই ভোট-রাজনীতি। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। বাংলা নববর্ষের শুরুতেই দুঃসংবাদ দিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, “অবশেষে আমিও করনোরা কবলে। দুঃখিত বন্ধুরা।”

এই বিজেপি নেত্রী কোভিড উপসর্গ থাকায় দিন কয়েক আগেই পরীক্ষা করান। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর, সর্দি-কাশি কমেনি। এরপরই দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করান। বৃহস্পতিবার সেই কোভিড রিপোর্ট-ই পজিটিভ আসে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত