TET: তৃতীয় ও চতুর্থ দফার ইন্টাভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ, নতুন বছরে বিরাট ভাবনা সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসে প্রথম দফার পর আগামী বছরের শুরুতেই দ্বিতীয় দফার টেটের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার তৃতীয় ও চতুর্থ দফার ইন্টাভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ। বৃহস্পতিবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এবারের ইন্টারভিউটে কত জনকে ডাকা হবে ? তা এখনও জানানো হয়নি। জানা গেছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশনের সময় আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর বেছে নিয়েছিলেন, তাঁদেরকে ইণ্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আরও পড়ুনঃ Mamata to Modi: মায়ের শূন্যস্থান পূরণ হয় না, প্রধানমন্ত্রীকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১১ এবং ১৩ তারিখ আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির ইন্টারভিউ হবে। ১৪ তারিখ দক্ষিণ দিনাজপুরের চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। নির্দিষ্ট দিনে সকাল ১০ টায় ডেকে পাঠানো হয়েছে। ওই দিনগুলিতে চাকরি প্রার্থীদের যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে। ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে।

তৃতীয় ও চতুর্থ দফার ইন্টাভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ, কবে দেখে নিন... 
তৃতীয় ও চতুর্থ দফার ইন্টাভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ, কবে দেখে নিন…

এর আগে প্রথম পর্যায়ে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ হয়েছে ২৭ ডিসেম্বর। এরপর ২০২৩ সালের ১০ জানুয়ারি হবে ইন্টারভিউ। বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের সময়, স্থান সবকিছুই মেল মারফত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালে থাকবে কল লেটার। সেখান থেকেও চাকরি প্রার্থীরা ডাউনলোড করতে পারবে। প্রথম দফার মতো এই দফাতেও ভিডিওগ্রাফি করা হবে।

321757577 883866572750162 775879135441912117 n

তৃণমূলের আমলে ২০১৪ সাল এবং ২০১৭ সালে টেটের পরীক্ষা হয়েছিল। কিন্তু দুই বারেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন তাই স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রায় ১২ হাজার শিক্ষক প[অদে নিয়োগের প্রথম পর্যায়ের প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকেই।

তৃতীয় ও চতুর্থ দফার ইন্টাভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ, কবে দেখে নিন… 

তৃতীয় ও চতুর্থ দফার ইন্টাভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ, কবে দেখে নিন... 
তৃতীয় ও চতুর্থ দফার ইন্টাভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ, কবে দেখে নিন…

উল্লেখ্য, দুই দফায় প্রাথমিকের নিয়োগ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কখনও টাকার বিনিময়ে, আবার কখনও সাদা খাতা জমা দিয়ে নিয়োগের কথা উঠে আসছিল। দীর্ঘ সময় ধরে নিয়োগের দাবিতে সরব হন চাকরি প্রার্থীরা। এরই মাঝে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি ঘোষণার পরেই করুণাময়িতে ধর্নায় বসেন চাকরি প্রার্থীরা। যা নিয়ে হুলস্থুল ঘটনা ঘটে যায়। এখন টেট নিয়ে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করল পর্ষদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন