‘নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি’, দাবি রাজ্য পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ‘নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি’, ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে অস্বীকার করে টুইট করল রাজ্য পুলিশ। এবিষয়ে রাজ্য পুলিশের তরফে দাবি করা হয়, শান্তিপূর্ণভাবে ওই কনভয় পৌঁছেছে ডায়মন্ড হারবারে।

আরও পড়ুনঃ ফের কৃষকদের আন্দোলন প্রত্যাহার করার আবেদন জানাবেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী


ঘটনার পরেই বৃহস্পতিবার দুপুরে রাজ্যপুলিশের তরফে টুইট করে বলা হয়,”বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নড্ডা নিরাপদেই ডায়মন্ড হারবারের সভাস্থলে পৌঁছেছেন। তাঁর কনভয়ে কোনও হামলা হয়নি।

ফলতা থানার অন্তর্গত দেবীপুরে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা কিছু দুষ্কৃতী হঠাৎই তাঁর কনভয়ের অনেক পিছনে থাকা কয়েকটি গাড়িতে পাথর ছোড়ে। সবাই নিরাপদে রয়েছেন, পরিস্থিতিও শান্ত।

‘নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি’, ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।” উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময়, শিরাকোল এলাকায় জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়। দুস্কৃতীদের ছোঁড়া ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভেঙে যাওয়া থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব আহত হয়েছেন। এছাড়াও সংবাদমাধ্যমের গাড়িও কাঁচও ভাঙা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন