পাখির চোখ বিধানসভা নির্বাচন, এবার গুরুত্বপূর্ণ পদে শোভন বৈশাখী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাখির চোখ বিধানসভা নির্বাচন, এবার গুরুত্বপূর্ণ পদে শোভন বৈশাখী। ২০২১ বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটে জিততে উঠে পরে লেগেছে বিজেপি। এবার পর্যবেক্ষকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল শোভন চট্টোপাধ্যায়কে। কলকাতার মেয়র দায়িত্ব পেলেন কলকাতা জোনের পর্যবেক্ষণের।

আরও পড়ুনঃরাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ।

সেই সাথে সহ আহ্বায়ক পদ দেওয়া হল শোভন এর কাছের লোক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। আজ একথা ঘোষণা করলেন দলের রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। ২১ নির্বাচনকে পাখির চোখ করে নানা স্তরে রদবদল করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রের পাঁচ শীর্ষ পর্যবেক্ষক কে ভাগ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্ব। এছাড়া প্রচারে নেমেছে ৭ কেন্দ্রীয় নেতাকে দেওয়া হয়েছে প্রচারের দায়িত্ব যারা বার বার এসে তিব্র প্রচার চালাবেন।

টিম অমিত শাহের পরিচালনায় কলকাতা জোনের সংগঠনের দায়িত্তে উত্তর প্রদেশের সংগঠনে অন্যতম সফল সুনীল বনসলকে। শোভন বৈশাখী ছাড়াও আর এক সহ আহ্বায়ক পদ দেওয়া হল শঙ্কুদেব পাণ্ডাকে। আহ্বায়ক পদ দেওয়া হল দলের যুব মরচার প্রাক্তন সভাপতি দেব্জিত সরকারকে। দীর্ঘদিন বিজেপিতে থাকলেও কোন বড় দায়িত্ব না পাওয়ায় ক্ষোভ বাড়ছিল শোভন বৈশারছিল।

পাখির চোখ বিধানসভা নির্বাচন, এবার গুরুত্বপূর্ণ পদে শোভন বৈশাখী। দিলিপ ঘোষ জানিয়েছিলেন শোভনের মত সম্পদকে ঠিক সময়ে কাজে লাগান হবে যে সময় এখন আসন্ন। খুব শিঘ্রই কাজ ভাগ করে দেওয়া হবে বলে সুত্রের খবর। এখন ২০২১ ভোটে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সাধারন মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর