একাধিক পরীক্ষার আবেদনের জন্য সময়সীমা বাড়াল রাজ্য সরকার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। আবারও করোনায় নতুন করে সংক্রামিত ৩৪ হাজারের বেশি মানুষ। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬৭১ জনের। নতুন করে এই সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬ তে। মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৩ জনের।

আরও পড়ুনঃ এই ৬ শহর থেকে ওড়া কোন বিমান নামবে না রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোট সংখ্যা ১০ লক্ষ ছাড়ালেও দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২ টি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আর এই কারণে চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই আবহে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক পরীক্ষার আবেদনের জন্য সময়সীমা পুনরায় আরেকবার বাড়ান হল। বিজ্ঞপ্তি নম্বর ০১/২০২০ থেকে শুরু করে বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২০ সমস্ত পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ান হয়েছে। যদিও এর আগে আরও ৩ বার এই বিজ্ঞপ্তি গুলির মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়ান হয়েছিল।

কোভিড-১৯ সংক্রমণের জন্য লকডাউন পরিস্থিতিতে ফের একবার আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট, ২০২০ করা হল। নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে আবেদন ফি জমা করা যাবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীরা আবেদন করতে পারবেন ২ সেপ্টেম্বর পর্যন্ত। এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। লিঙ্ক-https://www.mscwb.org/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর