নজরবন্দি ব্যুরো: শুক্রবার সকালে হটাৎ করেই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন করিনা কাপুর। আমির খান, আর মাধবন ও শরমণ যোশীর একটি ছবি দেখিয়ে তিনি বলেন, এঁরা তিনজন একসাথে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছেন। কিন্তু কী প্ল্যান করছেন সেটা করিনাকেও বলেননি তাঁরা।
আরও পড়ুন: অবশেষে পাকাপাকি ভাবে ডিভোর্স নিলেন হানি এবং শালিনী
এর জন্য তিনি দুঃখ পেয়েছেন সেটাও জানান তিনি। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে তাঁদের তিনজনকে একসাথে দেখা গিয়েছে। আর এর পর থেকেই গুঞ্জন শুরু যে ‘থ্রি- ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে। আর এবার সেই গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। আমিই এই ছবির পরিচালনা করব’। প্রসঙ্গত, এর আগে ‘থ্রি- ইডিয়টস’-এর পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আর ছবির প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া।
আসছে থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল! গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন বিধু বিনোদ চোপড়া

পাশাপাশি, রাজকুমার হিরানি, অভিজাত যোশির সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখেছিলেন বিধু বিনোদ। যদিও ছবির গল্প লিখেছিলেন চেতন ভগত। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছিল ব্লকবাস্টার। ৫৫ কোটির এই ছবিটি আয় করেছি ৪৬০কোটি। তবে এই ছবির কাজ কবে শুরু হবে, তাতে আগের অভিনেতারাই থাকছেন কিনা তা স্পষ্ট নয়।










