নজরবন্দি ব্যুরো: করোনার সেকেন্ড ওয়েভে দেশের আর্থিক ক্ষতি দু’লক্ষ কোটি টাকা! হিসেব দিল রিজার্ভ ব্যাংক। করোনার প্রথম ঢেউ কাটিয়ে অঠার পরে সব স্বাভাবিক হতে হতেই দেশে আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ, সেকন্ড ওয়েভের কয়েক মাসের বিপর্যয়ের পর কার্যত মুখ থুবড়ে পড়েছে গোটা দেশ। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখন অব্যাহত বিপর্যয়।
আরও পড়ুনঃ দেশে আরও কিছুটা কমলো সংক্রমণ, ঊর্ধ্বমুখী সুস্থতার হার
এই ঢেউয়ের সংক্রমিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। দেশের রাজধানীতে সপ্তাহের পর সপ্তাহ ধরে জ্বলেছে গণচিতা। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কে চ্যালেঞ্জ এর মুখে ফেলেছে করোনার দ্বিতীয় ঢেউ আর তার সাথে সাথে প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। করোনার সেকন্ড ওয়েভে দেশজুড়ে পূর্ণ লকডাউন হয়নি ঠিকই কিন্তু রাজ্য সরকার গুলি নিজেদের অবস্থা বুঝে লকডাউন করতে বাধ্য হয়েছিল। দফায় দফায় দেশের গ্রাম থেকে মফস্বল, মফস্বল থেকে বড় শহর লকডাউন এর কবলে পড়েছে।
ফলে মানুষের চলাচল রুদ্ধ হয়েছে আর এর প্রভাব পড়েছে বাণিজ্য তথা দেশের অর্থনীতিতে। আজ এক প্রেসবিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে করোনার জন্য দেশের অর্থনীতিতে দু লক্ষ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে আর এটা শুধুমাত্র করোনার দ্বিতীয় ওয়েভে। আরবিআই বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশে গার্হস্থ্য চাহিদায় পরিবর্তন হচ্ছে। বলা যায়, সাংসারিক চাহিদা কমছে। যার প্রভাব পড়ছে অর্থনীতির ওপর।
করোনার সেকেন্ড ওয়েভে দেশের আর্থিক ক্ষতি দু’লক্ষ কোটি টাকা! বিপুল ক্ষতি হচ্ছে বাজারের। এর সঙ্গে যদিও জিডিপি–র যোগ নেই বলে জানানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক এও জানিয়েছে, যে ব্যাঙ্কে সঞ্চিত আমানত কমছে। অর্থাৎ মানুষের হাতে টাকা কমছে। এর ফলে স্বাভাবিকভাবেই দেশবাসী চাহিদা কমাতে বাধ্য হবে, তা আর বলে দিতে হয় না।



