নজরবন্দি ব্যুরোঃ দলের রাশ নিজের হাতেই রাখছেন মমতা। দল ভাঙাচ্ছে বিজেপি এগিয়ে আসছে বাংলার ২১ এর নির্বাচন। বাংলা দখলের লড়াইয়ে জোর-কদমে উঠে পড়ে লেগেছে তৃনমুল-বিজেপি-বাম-কংগ্রেস-সহ একাধিক দল। গত লোকসভা ভোটের পর বাংলায় বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। সেইদিক থেকেই ২১ এর বিধানসভায় বাংলা দখলের জন্য সকল দলকে হাড্ডাহাড্ডি টেক্কা দিচ্ছে বিজেপি। একাধিক বার বাংলায় সভা করতে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীগন। আর মেগা সভাতে তৃণমূল থেকে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন বাংলার নেতারা।
আরও পড়ুনঃ জঙ্গলমহল ফ্যাক্টর! আজ ঝাড়গ্রামে যৌথ সভা দিলীপ-শুভেন্দুর


এই পরিস্থিতিতে ৩০শে জানুয়ারি বাংলায় ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। ঠিক তার আগেই ২৯শে জানুয়ারি নিজের দলকে বৈঠকে ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকের কারন নির্দিষ্ট করে না জানা গেলেও, দলের সকল বিধায়ক,মন্ত্রীদের ডেকেছেন বলে জানা যাচ্ছে। এবং শাহের বাংলা সফরের আগে তৃণমূল সুপ্রিমোর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপুর্ণ বলে মনে করছেন সকলে।
রাজ্যে অমিত শাহের শেষ সভা কার্যত নকশাই বদলে দিয়েছিলো বাংলার রাজনীতির। অমিতের সভা মঞ্চ থেকেই শুভেন্দু সহ একগুচ্ছ নেতা মন্ত্রী একসঙ্গে যোগ দেন বিজেপিতে। তখন থেকেই ভাঙন অব্যাহত তৃণমূলের। ফের বাংলায় সভা করতে আসছেন অমিত শাহ্। আগামী ৩০ এর সভাতেও হতে চলেছে আবার দলবদলের মেলা। শোনা যাচ্ছে ৩০ এর সভাতেই তৃণমূল থেকে প্রায় ১৪ জন যাবেন বিজেপিতে। আবার একবার বদলে যাবে রাজ্য রাজনীতির সমীকরন। ঠিক তার আগেই তৃণমূল সুপ্রিমো ডেকেছেন এই বৈঠক।
দলের রাশ নিজের হাতেই রাখতে এই বৈঠকের অন্য কারন নির্দিষ্ট করে জানা না গেলেও, শোনা যাচ্ছে দলে থেকে দল বিরোধী কোন কথা বরদাস্ত করা হবে না আর। ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে বৈশাখী ডালমিয়াকে। বিজেপির সঙ্গে যগাজগের কারণে বহিস্কার করা হয়েছে নদীয়ার পার্থসারাথী কে। ২৯ তারিখের বৈঠকে কারা উপস্থিত থাকবেন তা জানা না গেলেও, বৈঠক থেকে যে বেসুরো দের সতর্ক করে দেবেন তা মোটামোটি স্পষ্ট।









