জঙ্গলমহল ফ্যাক্টর! আজ ঝাড়গ্রামে যৌথ সভা দিলীপ-শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জঙ্গলমহল ফ্যাক্টর! আজ ঝাড়গ্রামে যৌথ সভা দিলীপ-শুভেন্দুর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে,তত টেক্কা দিয়ে বাড়ছে সভা- মিছিল। কোন পক্ষই রাজি নয় একছুল জায়গা ছাড়তে। ভরা জনসভা থেকে একে অপরের বিরুদ্ধে তোপ দেগে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ, বুধবার ঝাড়্বুগ্ধরামে সভা করবেন শুভেন্দু অধিকারী এবং দিলিপ ঘোষ। দুপুর ৩ টেয় জামদার সার্কাস ময়দানে এই সভা হওয়ার কথা।সেখানে কৃষক সুরক্ষা অভিযান ও মহা যোগদান মেলা হবে। শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ ছাড়াও সভায় উপস্থিত থাকবেন, জ্যোতির্ময় সিংহ মাহাতো ও কুনার হেমব্রম।

আরও পড়ুনঃ বিধানসভার মূল ফটকের ওপর উঠে বিক্ষোভ দেখালেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

তৃণমূলে থাকা কালীন জঙ্গল মহলের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। এখন দলবদলে আপাতত তিনি বিজেপিতে। এবার বিজেপির হহয়ে সেই জঙ্গল মহলেই দিলিপ ঘোষের সঙ্গে সভা করবেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে ভালো ফল করেছিল BJP।ভারতীয় জনতা পার্টি
নির্বাচনের আগে সেখানেই সংগঠন মজবুত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। এবার সেখনাএই ঘাঁটি আরও মজবুত করতে আজ সভা করছে বিজেপি।

জঙ্গলমহল ফ্যাক্টর! আদিবাসী ভোট বাংলার রাজনিতিতে একটা বড়ো ফ্যাক্টর । গত লোকসভা নির্বাচনের সময় থেকেই ত্থৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছেন তাঁরা। স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন তৃণমূলের যে কজন মানুষ এখনও আছেন ঝাড়্গ্রাম অঞ্চলে আজকের যোগদান সভা থেকে বিজেপিতে যোগ দেবেন। এমনিতেই গত একমাসের প্রতিটা সভা মঞ্চ থেকে হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু। আজকের সভামঞ্চ কোন নতুন জল্পনা উস্কে দেয় এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত