#ইউএসইন্ডিয়াদোস্তি! আমেরিকা থেকে অক্সিজেন, র‍্যাপিড টেস্ট কিট নিয়ে বিমান এলো ভারতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ #ইউএসইন্ডিয়াদোস্তি! করোনার ভয়াবহতার সময়ে ভারতের পাশে দাঁড়িয়ে এই মুহুর্তে এই হ্যাশ ট্যাগই ব্যাবহার করছে আমেরিকা। করোনার দ্বিতিয় ঢেউয়ের কাছে কার্যত মুখ থুবড়ে পড়েছে গোটা ভারত। অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারছে না ভারতবাসী! টিকা জুটছে না সবার কপালে প্রতিবেশীর এই ঘোর সংকটের কালে একে একে হাত বাড়িয়েছে প্রায় সব দেশ।

আরও পড়ুনঃ করোনার বলি দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি।

ভারতের অবস্থা থেকে আঁতকে উঠেছেন সকলে। পাশের দেশকে সুস্থ করে তুলতে আর্জি জানাচ্ছেন পড়শি দেশের জনগণ। সুস্থ করতে নিজেদের সাধ্যমত সাহায্যের বার্তা দিয়েছেন দেশের প্রশাসনিক প্রধানারা। ধীরে ধীরে অক্সিজেন থেকে কিট এসে পৌঁছচ্ছে ভারতে। আজ দেশে এসেছে আমেরিকা থেকে প্রথম সাহায্য, অক্সিজেন, র‍্যাপিড টেস্টের কিট।

Capture 4

চিন ভারতকে সর্বোত সাহায্যের বার্তা দিতেই  ‘সহযোগী’ ভারতকে বাড়তি সাহায্য করার আশ্বাস দিয়েছিলো মার্কিন প্রশাসন।  ভারতকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা এই মর্মে মার্কিন বিদেশ সচিব ট্যুইট করে জানিয়েছিলেন, “ভয়ানক করোনা প্রাদুর্ভাবের সময় ভারতের মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। ভারতের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা বাড়তি সাহায্য করবো।”গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

#ইউএসইন্ডিয়াদোস্তি! তার পরই আজ দেশে এসে পৌঁছল এই যুদ্ধে লড়ার এবং জয় করার সরঞ্জাম। অক্সিজেন এবং র‍্যাপিড টেস্টের কিট। শুক্রবার সকালেই করোনা পরিস্থিতিতে লড়াইের যাবতীয় সামগ্রী নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করল আমেরিকার একটি সেনাবিমান। সূত্রের খবর, এই লড়াইয়ে পাশে থাকতে আমেরিকা প্রথম ভাগে  ৪০০টি অক্সিজেন সিলিন্ডার, প্রায় ১০ লাখ র‌্যাপিড টেস্ট কিট, এবং হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে এদেশে।  ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। অন্যদিকে এই দুর্দিনে ভারতকে অক্সিজেন পাঠাচ্ছে হংকং আয়ারল্যান্ডও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর