বেজিং পৌঁছতেই বিপত্তি, করোনার কবলে ভারতীয় দলের ম্যানেজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী মাসের ৪ তারিখ থেকেই শুরু হতে চলেছে এবারের শীতকালীন অলিম্পিক। যারজন্য বহুআগে থেকেই প্রস্তুতি চরমে দেখা গিয়েছে ইভেন্টে অংশগ্রহনকারী সমস্ত প্রতিনিধিদের। এবার সেই তালিকা থেকে সফলতার সরণিতে নিজেকে মেলে ধরতে মরিয়া কাশ্মীরের আরিফ খান।

আরও পড়ুনঃ সৌরভের বোর্ডের সাথে বিরাট সংঘাত, এবার মুখ খুললেন গম্ভীর

কিন্তু বেজিং পৌঁছতেই বিপত্তি, জানা যায় এবার করোনার সংক্রমিত হয়েছেন ভারতীয় দলের দায়িত্বপ্রাপ্ত আব্বাস ওয়ানি। যা নিয়ে রীতিমতো চিন্তার মেঘ ঘনিয়ে আসে ভারতীয় ক্রীড়া অনুরাগীদের মধ্যে। জানা গিয়েছে, নির্ধারিত সময়ে বিমান বেজিংয়ে পৌঁছতেই পূর্ব পরিচালিত নিয়ম মেনেই করোনা পরীক্ষা করা হয় গোটা বিশ্বের সমস্ত অ্যাথলিটদের।

সেখানেই ঘটে যায় বিপত্তি। মূলত সেখানে চিকিৎসকদের মাধ্যমে করা র‍্যাপিড টেস্টের রিপোর্ট আসতেই জানা যায় করোনায় সংক্রমিত হয়েছেন আরিফ খানের ম্যানেজার আব্বাস ওয়ানি। তবে  আগের মতই সুস্থ রয়েছেন ভারতের একমাত্র তারকা আরিফ খান। তবে করোনার সংক্রমণের কথা মাথায় রেখে আপাতত হোম আইসোলেশনে পাঠানো হয়েছে তার ম্যানেজার কে।

বেজিং পৌঁছতেই বিপত্তি, করোনায় সংক্রমিত আরিফের ম্যানেজার

Beijing Olympics | 24 COVID-19 cases detected among games-related personnel - The Hindu
বেজিং পৌঁছতেই বিপত্তি, করোনার কবলে ভারতীয় দলের ম্যানেজার

 

এই প্রসঙ্গে সেখানকার প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন, কোভিড পরীক্ষার দরুন ভারতীয় দলের দায়িত্বপ্রাপ্ত আব্বাস ওয়ানির র‍্যাপিড রিপোর্ট পজেটিভ আসে। তাই এই পরিস্থিতিতে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে দলের অন্যতম সেফ হরজিন্দর সিং কেও করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভারতীয় তারকা ও তাঁর ম্যানেজার কে ভিলেজ থেকে একেবারে অন্যস্থানে পৃথক ভাবে রাখা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর