নজরবন্দি ব্যুরো: বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার! এদিন হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার হয়। রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘী গ্রামে বাড়ির কাছেই এক বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। পরিবার অভিযোগ করেছে, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই দেবেন রায় কয়েকদিন আগেই সিপিআই(এম) ছেড়ে বিজেপিতে যোগ দেন।


জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ ব্লকের বালিয়াদিঘীর একটি বন্ধ দোকানের বারান্দায় বিধায়কের ঝুলন্ত মৃতদেহ প্রথমে দেখতে পান এলাকার লোকজন। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় জনপ্রিয় বিধায়কের মৃত্যুর খবর শুনেই তাকে দেখতে কয়েক হাজার মানুষ ছুটে আসেন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে আমজনতা। এলাকায় রয়েছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।
বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার এরপর বিধায়কের স্ত্রী চাদিমা রায় বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি।’ এলাকার মৃতদেহ উদ্ধার করতে গেলে রীতিমতো বিক্ষোভ মুখে পড়তে হয় পুলিশকে।








