নজরবন্দি ব্যুরোঃ ‘বাংলার ইতিহাসে সবচেয়ে খারাপ পর্যায় চলছে’ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড়, রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান শাসকদল তৃণমূলের সঙ্গে সংঘাত লেগেই রয়েছে। সবসময়ই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
আরও পড়ুনঃ ভ্যাকসিনের সঙ্গে অসুস্থতার কোনও সম্পর্ক নেই, বিবৃতিতে জানাল সেরাম।


রাজ্যপাল জগদীপ ধনকড় চলতি মাস পাহাড়েই কাটান। দেখা করেন অনেকের সঙ্গেই। মাসের শেষে পাহাড় সফরে তাঁর পর্যালোচনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে গিয়ে ফের রাজ্য সরকারকেই দুষলেন সাংবিধানিক প্রধান। বাংলায় ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায় চলছে বলেও কটাক্ষ করলেন তিনি। দার্জিলিংয়ের রাজভবনে এই প্রথমবার সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
সেখানেই প্রশাসনিক ক্ষেত্রে বাংলার সরকারের বিরুদ্ধে জোরাল আক্রমণ শানান রাজ্যপাল। তিনি বলেন, “বাংলার সংস্কৃতিতে ঔদ্ধত্যের কোনও স্থান নেই। তা সত্ত্বেও অনেকের কথার মাধ্যমে শক্তি এবং ঔদ্ধত্য প্রকাশ পায়। যা আমাকে সত্যিই ব্যথিত করে। প্রশাসনিক কর্তাব্যক্তিদের কাছে আমার একটাই অনুরোধ সংবিধান মেনে কাজ করুন। গণতন্ত্রের বিরোধী হবেন না।
‘বাংলার ইতিহাসে সবচেয়ে খারাপ পর্যায় চলছে’ রাজনৈতিক দলদাস হয়ে কাজ করবেন না। জানি সত্যি তা বড় কঠিন। কারণ আপনাদের হাত-পা বাঁধা। তবু যারা এ কাজ করছেন তাদের বিরোধিতা করুন।” মাসজুড়ে বহু মানুষের সঙ্গে কথা বলে একাধিক তথ্য সংগ্রহ করেছেন বলেও জানান রাজ্যপাল।ধনকড়ের দাবি, এই সময়ের মধ্যে একাধিক জটিল বিষয় উন্মোচিত হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে সাংবিধানিক নিয়ম মেনে চলা হচ্ছে না বলে আরও একবার অভিযোগ করেন তিনি।









