নজরবন্দি ব্যুরোঃ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেঙ্গালুরুতে শুরু হয়েছে আইপিএলের মহানিলাম। যেখানে এক হাতুরির নিচে আসবে গোটা বিশ্বের প্রায় ৫৯০ জন ক্রিকেটার। সকাল থেকেই সেদিকে নজর রেখেছে শহরের ক্রিকেট অনুরাগীরা। প্রথমেই সেখানে চমক দিল কেকেআর।
আরও পড়ুনঃ আগামী কয়েক মাসের মধ্যে করোনার নতুন ভেরিয়েন্ট হাজির হতে পারে, সতর্ক করল WHO
গত কয়েকদিন দিন ধরেই শ্রেয়স আইয়রকে নিয়ে জল্পনা দেখা দিয়েছিল ক্রিকেট অনুরাগীদের মধ্যে। কেউ বলেছিল মোটা অঙ্কের নিরিখে কলকাতা নাইট রাইডার্সে আসবেন শ্রেয়স। আবার কেউ বলেছিল এই তারকাকে পেতে অল আউই ঝাঁপাবে রাজস্থান। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় এই ব্যাটারকে নিজেদের দলে তুলেনিল কলকাতা।
জল্পনার অবসান, কলকাতায় আইয়র

তবে সেখানেই শেষ নয়, নিলামের প্রথম দিনেই ৭ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে কিং খানের কলকাতায় ফিরে আসলেন অজি তারকা প্যাট কামিন্স। এখনও নিলামের যে গতিবিধি তাতে ১২ কোটির গণ্ডী অতিক্রম করে সর্বাধিক মুল্যবান খেলোয়াড়ের রয়েছেন আইয়র।



