নজরবন্দি ব্যুরোঃ মুকুলের বিরুদ্ধে ভিডিও সিডি সব একত্রিত করে একেবারে আঁটঘাট বেঁধে আগামী কাল বিধানসভায় পেশ করবে গেরুয়া শিবির। মুকুল ইস্যুতে বিজেপি বিধায়কদের তৎপরতা দেখে ওয়াকিবহাল মহল মনে করছে এই মুহুর্তে বিরোধী দলকে সবথেকে বেশি পীড়া দিচ্ছে মুকুল কাঁটা।
আরও পড়ুনঃ স্নাতক ও স্নাতকোত্তরে অনলাইন ভর্তি, বিজ্ঞপ্তি জারি উচ্চ শিক্ষা দপ্তরের
ভোট পরবর্তী হিংসা মামলা, জাল ভ্যাকসিন কেলেঙ্কারি সব পেরিয়ে এই মুহুর্তে গেরুয়া শিবিরের বিধায়করা সরব হয়েছেন মুকুল রায়ের বিধায়কের পদ খারিজের জন্য। সেই কারণে গত পরশু শুভেন্দুর ক্যাপ্টেন্সিতে গেরুয়া শিবিরের বিধায়করা গিয়েছিলেন রাজভবনে, হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে দিল্লি অবধি জল গড়িয়ে যাবেন রাষ্ট্রপতির কাছে।
দিন কয়েক আগেই বড়ো দল বিজেপিতে থাকতে না পেরে তৃণমূলে ফিরে এসেছেন রায় সাহেব। এতোদূর ঠিক থাকলেও বিজেপি বিধায়করা দাবী করেছিলেন এবার বিধায়ক পদ ছাড়ুন মুকুল। সবথেকে বেশি সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পালটা চালে মুকুল শিশির অধিকারীর উদাহরণ দিয়ে এগিয়ে গিয়েছেন আরও এক ধাপ।
মুকুলের বিরুদ্ধে ভিডিও সিডি, কাল পেশ হবে বিমানের ঘরে।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ইচ্ছায় বিধানসভায় PAC চেয়ারম্যান হয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। এখানেই আপত্তি গেরুয়া শিবিরের। দলগত দিক থেকে তৃণমূলের মুকুল খাতায় কলমে বিজেপির বিধায়ক, আর সেই ভিত্তিতে পদ অধিকার করে বসে আছেন। বিশ্বের এই ‘অষ্টম আশ্চর্য’ এর বিরুদ্ধে এবার আরও কড়া ভাবনা শুভেন্দুর।
আগেই তিনি জানিয়েছিলেন যে মানুষ জনসমক্ষে তৃণমূল এর সে খাতায় কলমে বিজেপি বিধায়ক হয়ে কিভাবে পদে বসতে পারেন? সেই মুদ্দায় এবার আরও আঁটঘাট করে তৈরি টিম বঙ্গ বিজেপি। আগামী কাল মুকুলের বিরুদ্ধে ভিডিও সিডি সব তথ্য নিয়ে বিধানসভায় বসবে শুনানি। গত ১১জুন মুকুলের তৃণমূল ভবনে যাওয়া, উত্তরীয় গ্রহণ করা, মমতা-অভিষেকের সঙ্গে বাক্যালাপ, বিজেপি বিরোধী কথা বলা, তৃণমূলের হয়ে মন্তব্য, তাঁর সামাজিক মাধ্যমের বক্তব্য সব একত্রিত করে ভিডিওর মাধ্যমে পেশ করা হবে বিধানসভায়।
মুকুলের বিরুদ্ধে ভিডিও সিডি, আগামী কাল, শুক্রবার দুপুর ২ টো নাগাদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে হবে শুনানি। তথ্যের বুনন তৈরি করেছেন বিজেপি্র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদ এবং বিজেপির কল্যাণীর বিধায়ক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়। সূত্রের খবর আগামী কালের শুনানিতে হজির থাকবেন না শুভেন্দু। তবে স্পিকার পক্ষপাতিত্ব করলে আদালতের চৌকাঠে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন নন্দীগ্রামের বিধায়ক।



