করোনার টিকা মানব শরীরে দেওয়া শুরু ভারতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে ঝড়ের মতন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন সময়ে করোনা ভাইরাসের সবথেকে বড় ট্রায়াল শুরু হল ভারতে। মানুষের শরীরে টিকা দিতে শুরু করল দেশের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আহমেদাবাদের জাইদাস ক্যাডিলা।

যদিও আগেই মিলেছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি। ফার্মা কোম্পানি এই ট্রায়াল প্রসঙ্গে জানিয়েছে, দুই ধাপে মোট ১০৪৮ জনকে টিকা দেওয়া হবে। এই মুহূর্তে ভারতকে স্বপ্ন দেখাচ্ছে জাইদাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি ভ্যাকসিন ক্যানডিডেট এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি কোভ্যাক্সিন।

Shamim Ahamed Ads

এই দুই ভ্যাকসিন ইতিমধ্যে ক্যানডিডেটই ক্লিনিকাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেয়েছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ডক্টর বলরাম ভার্গব গতকাল, জানিয়েছিলেন এই দুই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। প্রতিটির ক্ষেত্রে প্রায় হাজার জন করে স্বেচ্ছাসেবক চিহ্নিত করা হয়েছে। আগেই এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার জন্য সিটিআরআই- এ নাম লিখিয়েছিল জাইদাস ক্যাডিলা। সিটিআরআইয়ের তরফে এই প্রসঙ্গে বলা হয়েছিল, জাইদাস ক্যাডিলার ভ্যাকসিনের ট্রায়াল হবে দু-রকম পদ্ধতিতে, ইনক্লুশন এবং এক্সক্লুশন। এখন দেখার এই ভ্যাক্সিন ঠিক কতটা সফল হয়। আর সেই দিকে তাকিয়ে গোটা দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত