নজরবন্দি ব্যুরোঃ কোপা আমেরিকা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। টুর্নামেন্ট শুরুর জন্য হাতে রয়েছে আর মাত্র ১৩ দিন। এদিকে কনমেবলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আর্জেন্টিনায় হচ্ছে না এবারের কোপা আমেরিকা।
আরও পড়ুনঃ বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে, কেন্দ্রের উপর চাপ বাড়াতে ১১ মুখ্যমন্ত্রীকে চিঠি বিজয়নের
দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে কনমেবল আয়োজক দেশ হিসেবে কাকে বেছে নেবে সে বিষয়ে কিছু জানা জাচ্ছিল না। ফলে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এবার সেই ধোঁয়াশা কাটিয়ে টুর্নামেন্টের আয়োজক CONMEBOL জানিয়ে দিল এবারের কোপা আমেরিকা হবে ফুটবলের মক্কা ব্রাজিলে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সম্প্রতি আর্জেন্টিনাতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে সেখানে টুর্নামেন্ট করারা মত পরিস্থিতি নেই। ২০২০-তে হওয়ার কথা থাকলেও অতিমারির কারণে এক বছর পিছিয়ে গিয়েছে কোপা। এবার সেই প্রতিযোগিতা নিয়েও সমস্যা দেখা দিয়েছিল অবশেষে সেই সমস্যা মিটল বলেই মনে করা হচ্ছে।



