আইপিএল নিয়ে সব প্রশ্নের উত্তর দিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টি২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়াতে আইপিএল নিয়ে পুরোদমে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। আগামী এক সপ্তাহ থেকে দশদিনের মধ্যেই বৈঠকে বসবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু কোথাই হবে এই মেগা টুর্নামেন্ট? কি হবে তার ফরম্যাট?

আরও পড়ুনঃ কোনও ব্যক্তি আইনের উর্ধ্বে নন,বিসিসিআই সভাপতির পদ খোয়াতে পারেন মহারাজ।

এই সব প্রশ্নের উত্তর দিলেন আইপিএল চেয়ারম্যান এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্‍কারে আইপিএল চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, করোনা আবহেও টুর্নামেন্টে কোনও কাটছাঁট করা হবে না। এবছরও পূর্ণাঙ্গ টুর্নামেন্টের আয়োজন করা হবে। অর্থাত্‍ প্রতিবছরের মতো প্রতিটি দলের বিরুদ্ধে হোম, অ্যাওয়ে দুই লেগে খেলবে প্রতিটি দল। মোট ৬০টি ম্যাচ খেলা হবে এই মেগা টুর্নামেন্টে। জল্পনার অবসান ঘটিয়ে ব্রিজেশ প্যাটেল আরও জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা নয়, সংযুক্ত আরব আমিরশাহীতেই (UAE) হবে টুর্নামেন্ট।

সরকারের অনুমতির জন্য আবেদনও করা হয়েছে। আগেই জানা গিয়েছিল, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আইপিএল (IPL) শুরুর পরিকল্পনা করেছে বোর্ড। যা চলার কথা আগামী ৮ নভেম্বর পর্যন্ত। এদিন সেই জল্পনাতেও সিলমোহর দেন আইপিএল চেয়ারম্যান। জানিয়ে দেন, সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক করেনি বোর্ড।আইপিএলের পরেই রয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তাই আইপিএলে খেলা দু’‌দেশের টেস্ট ক্রিকেটারদের প্রস্তুতির একটা সময়ও দরকার। তবে চেতেশ্বর পুজারা কিংবা হনুমা বিহারী আইপিএলের অংশ নন।

তাই টুর্নামেন্ট চলাকালীন দুই ক্রিকেটার টেস্টের প্রস্তুতি সারবেন আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে।আইপিএলে ধারাভাষ্য দেন অনেক বর্ষীয়ান ক্রিকেটার। তাঁদের শারীরিক অবস্থার কথা বিচার করে ধারাভাষ্য নিয়ে নতুন চিন্তা করছে বিসিসিআই। ভার্চুয়াল কমেন্ট্রির কথা ভাবা হচ্ছে। অর্থাত্‍ বাড়িতে বসেই কমেন্ট্রি করবেন সুনীল গাভাসকাররা। তাছাড়া সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টস একদিনে দুটি ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে। এই সমস্ত বিষয় নিয়েই গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত