শুরু হচ্ছে অধিবেশন। অ্যান্টিজেন টেস্টে পাশ করলে তবেই প্রবেশ বিধানসভায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাবধানতা অবলম্বন করে তবেই বিধানসভার অধিবেশনে যোগ দেওয়া যাবে। মহামারি পরিস্থিতির দিকে খেয়াল রেখেই বেশ কিছু নির্দেশিকার ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা অধিবেশনে অংশ গ্রহণের জন্য চালু হচ্ছে নয়া সর্তাবলি। এবং বিধানসভা অধিবেশনে সংবাদ মাধ্যমের উপস্থিতি নিয়ে কড়াকড়ি হবে বলে জানিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতির পর আজও হয়নি সুরাহা। বাঁচান মুখ্যমন্ত্রী, কাতর অনুরোধ হবু শিক্ষকদের।

চলতি মাসের ৯ এবং ১০ তারিখ রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, বিধানসভায় প্রবেশের আগে প্রত্যেক বিধায়ক, বিধানসভার কর্মী এবং সাংবাদিকের অ্যান্টিজেন টেস্ট করা হবে। টেস্টের রিপোর্ট করোনা নেগেটিভ হলে তবেই উপস্থিত থাকা যাবে অধিবেশনে। রিপোর্ট পজিটিভ এলে সেখানে উপস্থিত চিকিৎসকদের পরামর্শ মানতে হবে সংক্রমিত ব্যক্তিকে।

এবং বিধায়কদের গাড়ি থাকবে বিধানসভা চত্বরের বাইরে। গাড়িচালক ও নিরাপত্তা রক্ষীদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অধিবেশন চলবে। এবং ১০ সেপ্টেম্বর অধিবেশন চলবে ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত। দুই দিনই একই নিয়ম পালন করতে হবে সকলকে। অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়েছে।

বয়স্ক বিধায়কদের অধিবেশন কক্ষে এবং অল্পবয়সিদের গ্যালারিতে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি আবহের জন্য বেশি সংখ্যক সাংবাদিকদের বিধানসভা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অধিবেশনের কারণে যাতে সংক্রমণ না ছড়ায় সেই কারণে সমস্ত সতর্কতা অবলম্বন করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন