২০২৩ পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে এশিয়া কাপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিশ্বজুড়ে এখনও দাপট দেখাচ্ছে মারণ করোনা ভাইরাস । কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত-সহ এশিয়ার একাধিক দেশ। এমন পরিস্থিতিতে চলতি বছর এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়, এ কথা আগেই জানিয়ে দিয়েছিল আয়োজক দেশ শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ ক্লাসের চেয়ার-টেবিল বদলে গেলো বেডে, কোভিড মোকাবিলায় হাসপাতালে পরিণত হলো ডন বসকো

আর রবিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের  তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, ২০২৩ পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে এশিয়া কাপ। সে বছর কোন মাসের কত তারিখে টুর্নামেন্ট হবে, তা পরবর্তীকালে ঘোষণা করা হবে।এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,

“মহামারির জন্যই ২০২০-র এশিয়া কাপ ২০২১-এ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর থেকে টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা সম্ভব হয়, তা নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু অংশগ্রহণকারী দেশ গুলির ঠাসা ক্রীড়াসূচির জন্য, চলতি বছর এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না।

আর সেই কারণেই আপাতত এই টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে। ২০২২ সালে ফের যেহেতু এশিয়া কাপ রয়েছে, তাই ২০২৩-এর আগে ২০২০-র স্থগিত হওয়া এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর