নজরবন্দি ব্যুরোঃ বাতিল হল প্রথম দিনের টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটের দ্বিতীয় পত্রের পরীক্ষা। বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে হওয়ার কথা ছিল পরীক্ষাটি। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা বাতিল হয়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পরীক্ষার্থীদের। বিকেল ৪ টের সময় পরীক্ষা বাতিলের ঘোষণা করে বোর্ড।
আরও পড়ুনঃ ক্যামেরার সামনে অগ্নিমূর্তিতে বিরাট, কিন্তু কেন ?
বোর্ডের তরফে জানানো হয়েছে, সার্ভারের কিছু সমস্যা থাকার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে। বেশ কিছু জায়গায় যারা পরীক্ষা নিচ্ছিলেন তাঁদের বহু সময় পর জানতে পারেন পরীক্ষা বাতিল হয়েছে। এর জন্য কেউ কেউ মতবিরোধ প্রকাশ করেন। সিবিএসসির তরফে সেভাবে কিছু জানানোও হয়নি।
যারা পরীক্ষা নিচ্ছিলেন তাঁরা জানিয়েছেন, এদিন প্রথম পত্রের পরীক্ষার সময় কোনও অসুবিধা হয়নি। দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় সমস্যা দেখা দেয়। সিবিএসসির তরফে পরীক্ষার জন্য আলাদা করে তারিখ ঘোষণা করা হয়েছে। ১৩ জানুয়ারি হবে সেই পরীক্ষা। বাতিল হল টেট পরীক্ষা, সমস্যায় পরীক্ষার্থীরা।
বাতিল হল টেট পরীক্ষা, কারণ কী?

দ্বিতীয় দিনের পরীক্ষা হচ্ছে ১৭ তারিখেই। যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। তবে পরথম দিনের পরীক্ষায় সমস্যার কারণে স্যোশাল মাধ্যমে শোরগোল পড়ে গেছে। প্রথমবার অনলাইন হচ্ছে পরীক্ষা তাতেই সমস্যা নিয়ে উদ্বেগে অনেকে।



