দক্ষিণ ভারতে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ে ধস নেমে মৃত্যু হল অন্তত ৪০ জনের। আটকে আছে শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেরলের ওয়েনাডের ঘটনা। পাহাড়ে ঘেরা এই উপত্যকা যেন ছবির মতোই সুন্দর। বিশেষত বর্ষাকালে ওই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য টানে অনেক পর্যটককে। মধ্যরাতের প্রবল বৃষ্টিতে সেখানেই ঘটে গেল এই বিপর্যয় (Disaster)। বৃষ্টির মধ্যেই চলছে উদ্ধারকাজ।

মাটির নিচে চাপা পড়ে রয়েছেন আরও শতাধিক মানুষ। মর্মান্তিক ঘটনার কথা জানার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি মৃতের পরিবারকে অর্থ সাহায্য ঘোষণা করেছেন তিনি। কেরলের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেখানে যেখানে ধস নেমেছে, সেখানে দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) মোতায়েন করা হয়েছে।
আরও একটি এনডিআরএফ টিমকে ওয়েনাড়ে পাঠানো হচ্ছে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য কান্নুর ডিফেন্স সিকিউরিটি (Kannur Defense Security) কোরের দুটি টিমকেও ওয়েনাড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নামানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও।
কেরলে ভয়াবহ বিপর্যয়, পাহাড়ে ধস মৃত্যু অন্তত ৪০ জনের, অর্থ সাহায্য প্রধানমন্ত্রীর
সোমবার রাত ১ টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের(Mundakkai Town) কাছে প্রথম ধস নামে। ওই প্রতিবেদন অনুযায়ী, ঘণ্টাতিনেক পরে দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে। তার জেরে আশপাশের বাড়ি এবং দোকানের মধ্যে জল এবং কাদা ঢুকে যায়। ওই এলাকায় একটি ব্রিজও ভেঙে পড়েছে। তার জেরে কমপক্ষে ৪০০টি পরিবার আটকে পড়েছে।



