“দেশ বেচে দিচ্ছেন, মোদিকে বলুন গ্যাসের দাম কমাতে,”- ভোট আদায়ে বিড়ম্বনার মুখে বিজেপি প্রার্থী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “দেশ বেচে দিচ্ছেন, মোদিকে বলুন গ্যাসের দাম কমাতে,”- ভোট আদায়ে বিড়ম্বনার মুখে বিজেপি প্রার্থী। জ্বালানির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। জ্বালানির দামের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অন্যান্য পন্যদ্রব্যের মূল্যও। রাজ্যের আসন্ন বিধান সভা নির্বাচনের ক্ষত্রে যে এটা একতা বড়সড় ইস্যু হতে চলেছে তা আগে থেকেই বোঝা গেছিল। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম নিয়ে মানুষের ক্ষোভ প্রকাশ পেল। মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হল কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ ফিফথ গিয়ারে করোনা, ৬ মাস বাদে ফের সংক্রমণ ষাট হাজার ছুঁইছুঁই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাজু বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে ভোট প্রচারে বেড়িয়েছিলেন। এক ব্যক্তির কাছে হাতজোড় করে তাঁকে প্রনাম করতেই সে ক্ষিপ্ত হয়ে উঠলেন। ওই গৃহকর্তার বক্তব্য, আগে জ্বালানির দাম কমাতে হবে। দেশের প্রধানমন্ত্রী দেশটাকে বেচে দিচ্ছেন। ভিডিওটিতে ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, “পেট্রলের দাম কমান, গ্যাসের দাম কমান। নরেন্দ্র মোদিকে বলুন আগে গ্যাসের দাম কমাতে। মরে যাব, কিন্তু বিজেপির কাছে যাব না। এভাবে ভোট চাওয়াটা কর্তব্য না। ওটা আসল কর্তব্য, আগে ওটা পালন করুন।”

এই ঘটনায় রীতিমতো অসস্তিতে পরতে হয়েছে বিজেপি প্রার্থীকে। ওই গৃহকর্তাকে জবাবে প্রার্থী বলেন, “গ্যাসের দাম সময় হলেই কমবে। ইলেকট্রিকের বিল ১০ বছর ২০ বছর ধরে বাড়ছে। সেটার কথাও বলুন।” এই ঘটনার কারণে বেশ কিছু একালাবাসী সেখানে জমায়েত করেন। ওই ব্যক্তিকে চুপ করাতে না পারায় একপ্রকার বাধ্য হয়েই ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে হয় বিজেপি প্রার্থীকে।

“দেশ বেচে দিচ্ছেন, মোদিকে বলুন গ্যাসের দাম কমাতে,”- ভোট আদায়ে বিড়ম্বনার মুখে বিজেপি প্রার্থী। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের গুরুত্বপুর্ন কেন্দ্র গুলির মধ্যে কামারহাটি অন্যতম। এবার এই কেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী লড়াই। কামারহাটি কেন্দ্র থেকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মদন মিত্র। অন্যদিকে বামেদের হয়ে লড়বেন সায়নদীপ মিত্র। এবং বিজেপির প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। এদিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও থেকে স্পষ্ট যে বিজেপি প্রার্থীর জন্য কামারহাটি কেন্দ্রের লড়াই যথেষ্ট কঠিন হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত