Express Train: বন্ধ তিস্তা তোর্সা এক্সপ্রেস, প্রতিবাদের হুশিয়ারি প্রাক্তন বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি জলপাইগুড়িঃ  আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস তুলে নেওয়ার প্রতিবাদে সমস্ত স্টেশন লাইনে বসে আন্দোলনের হুশিয়ারি আলিপুরদুয়ারের প্রাক্তন তৃনমূল বিধায়ক ও বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর।

আরও পড়ুনঃ বিজেপি তাঁকে রাজ্য থেকে তাড়িয়েছে! বিস্ফোরক রূপা

সৌরভ চক্রবর্তী জানান, “৯০-এর দশকে এই তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল। এটার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় অবদান রয়েছে। ২০২১-এর ১লা ডিসেম্বর থেকে ট্রেনটির পরিষেবা বন্ধ করে দেওয়া হল।
যেখানেই বিজেপির সাংসদেরা জিতেছে সেখানেই বড় আঘাত এসেছে, মানুষকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন তারা।আমি রেলকে চিঠি দিচ্ছি, অবিলম্বে এই ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলন হবে সমস্ত স্টেশনে, প্রয়োজনে রেল লাইনে বসতেও প্রস্তুত৷ আমি দলকে সব জানিয়েছি পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে অনুমতি নেব।”

এই ট্রেনটি ডুয়ার্সের সব মানুষের ভরসা, ব্যাবসায়ী থেকে পর্যটক সকলের। এখন বিপুল সংখ্যক পর্যটক ডুয়ার্সে বেড়াতে আসছেন। আলিপুরদুয়ারে সাংসদ মিথ্যে কথা বলে বিভ্রান্ত করছেন মানুষকে। মানুষ এখন বুঝতে পারছেন, বিজেপি কে এনে বড়ো ক্ষতি হয়েছে, এই ট্রেনটি বন্ধ করার সেই ভাবে কোনো কারণ দেখাতে পারেনি শুধু বলেছে কুয়াশার কারণে বন্ধ, এখনও সেই ভাবে কুয়াশা বা শীত পড়েনি। এর থেকে স্পষ্ট যে, সাধারণ মানুষকে অবহেলা ও বঞ্চিত করা হচ্ছে।

বন্ধ তিস্তা তোর্সা এক্সপ্রেস, প্রতিবাদের হুশিয়ারি প্রাক্তন বিধায়কের

বন্ধ তিস্তা তোর্সা এক্সপ্রেস, প্রতিবাদের হুশিয়ারি প্রাক্তন বিধায়কের
বন্ধ তিস্তা তোর্সা এক্সপ্রেস, প্রতিবাদের হুশিয়ারি প্রাক্তন বিধায়কের

বিজেপির বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, “তিস্তা তোর্সা ট্রেনের যে গুরুত্ব আছে সেটা বিবেচনা করেই ইস্টার্ন রেলওয়েকে চিঠি দিয়েছি। এটা, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ ট্রেন ব্যবসায়ী ও পর্যটকেদের জন্য। রেলের জেনারেল ম্যানেজার আমাকে কথা দিয়েছেন, আশা করি খুলে যাবে,
এটা নিয়ে রাজনীতি করলে মুশকিল। এটা নিয়ে রাজনীতি করে মানুষকে আরও বিভ্রান্ত এবং বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন