Tecno Mobile: ১২ হাজার টাকায় মিলবে 5G স্মার্টফোন, সঙ্গে থাকছে অফুরন্ত ফিচার্স

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেকনো ফোনটি ভারতে এর আগেও অনেক নিত্য নতুন স্মার্টফোন নিয়ে এসেছে বাজারে। কিন্তু এবারেরটা যেন একেবারে স্বপ্নের মত। এবার ১১,৯৯৯ টাকায় দুর্দান্ত ফিচার্স নিয়ে ৫জি স্মার্টফোন লঞ্চ করেছে Tecno স্মার্টফোনটি সংস্থার জনপ্রিয় POVA Series, নাম Tecno POVA 4। এই প্রাইস সেগমেন্টে ভারতে ৫জি হ্যান্ডসেট খুবই কম রয়েছে। এই হ্যান্ডসেটটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্যে, যাঁরা একই সঙ্গে অধিক স্টোরেজ এবং পারফরম্যান্সের খোঁজ করেন।

আরও পড়ুনঃ কে জিতবে কাতার বিশ্বকাপ? জানিয়ে দিল বিখ্যাত ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান #Qatar World Cup 2022

টেকনো জানাচ্ছে, লেটেস্ট 5G হ্যান্ডসেটটি গেমার এবং তরুণ প্রজন্মকে টার্গেট করেই। দীর্ঘ ব্যাটারি জীবন, বিপুল পরিমাণ স্টোরেজ বেশ ভাল ক্যামেরা ইত্যাদির সবই রয়েছে Tecno POVA 4-এ। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 6nm হেলিও G99 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 13GB RAM (ভার্চুয়াল RAM সাপোর্ট)-এর সঙ্গে। শক্তিশালী 6000mAh ব্যাটারি এবং একটি ইন-বিল্ট ডুয়াল গেমিং ইঞ্জিন, যা হাইপার ইঞ্জিন 2.0 লাইট এবং প্যান্থার ইঞ্জিন এনকম্পাস করতে পারে।

১২ হাজার টাকায় মিলবে 5G স্মার্টফোন, সঙ্গে থাকছে অফুরন্ত ফিচার্স
১২ হাজার টাকায় মিলবে 5G স্মার্টফোন, সঙ্গে থাকছে অফুরন্ত ফিচার্স

ভারতে দাম
Tecno POVA 4 ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে। সেই মডেলটির দাম 11,999 টাকা। তিনটি কালার অপশন রয়েছে এই স্মার্টফোনের— ক্রায়োলাইট ব্লু, ইউরানোলিথ গ্রে, ম্যাগমা অরেঞ্জ। 13 ডিসেম্বর থেকে অ্যামাজন ও জিওমার্টে এই ফোনটি কিনতে পারবেন উপভোক্তারা।

স্পেসিফিকেশন, ফিচার
Tecno POVA 4 স্মার্টফোনে রয়েছে 6.82 ইঞ্চির HD+ ডট-ইন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। ডিসপ্লেটি 720×1640 রেজ়োলিউশন সাপোর্ট করবে এবং তার স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও 20:5:9। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 12 ভিত্তিক HiOS 12.0 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে 6nm মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, যা পেয়ার করা থাকছে ইন-বিল্ট গেমিং ইঞ্জিন এবং এনকম্প্যাস করা রয়েছে প্যান্থার গেম ইঞ্জিন 2.0 এবং হাইপারইঞ্জিন 2.0 লাইটের সঙ্গে।

১২ হাজার টাকায় মিলবে 5G স্মার্টফোন, সঙ্গে থাকছে অফুরন্ত ফিচার্স
১২ হাজার টাকায় মিলবে 5G স্মার্টফোন, সঙ্গে থাকছে অফুরন্ত ফিচার্স

লেটেস্ট Tecno POVA 4 ফোনে 8GB পর্যন্ত RAM এবং 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট রয়েছে। অন্য দিকে 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনটির। এই স্টোরেজ 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। রয়েছে 6000mAh ব্যাটারি, যা 18W ফ্ল্যাশ চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

১২ হাজার টাকায় মিলবে 5G স্মার্টফোন, সঙ্গে থাকছে অফুরন্ত ফিচার্স

১২ হাজার টাকায় মিলবে 5G স্মার্টফোন, সঙ্গে থাকছে অফুরন্ত ফিচার্স

ক্যামেরার দিক থেকে এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে, যা 2K রেজ়োলিউশন এবং 10X জ়ুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Tecno POVA 4-এ দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর, যা 2K রেজ়োলিউশন সাপোর্ট করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন