লক্ষ্য একুশের বিধানসভা! বাংলায় বিজেপির দায়িত্বে টিম অমিত শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য একুশের বিধানসভা! বিজেপি এবার একুশের লড়াইয়ে ২০০ আসনের টার্গেট নিয়ে ভোটের প্রস্তুতিতে নেমে পড়ল।আর টার্গেট পূরণে বঙ্গ বিজেপির উপর ভরসা নয়, কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই থাকছে দায়িত্ব।বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যের ৫ সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হল ৫ কেন্দ্রীয় নেতাকে।

আরও পড়ুনঃ তবলিঘি জামাত ইস্যুতে সংবাদ সম্প্রচারে নিয়ন্ত্রণ করুক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার রাতে ভোটের প্রস্তুতি বৈঠক করতে কলকাতায় পা রেখেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর এসেই তিনি হুঙ্কার দিয়েছিলেন, বিধানসভা ভোটে ২০০র বেশি আসন পাবেই বিজেপি। এরপর আজ হেস্টিংসে দলের কার্যালয়ে অন্যান্য কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

মোট ৬ জন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বৈঠকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেভাবে বঙ্গে লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক করে দিয়েছেন অমিত শাহ, সেভাবেই বাংলায় ২০২১কে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু হল। জানা গিয়েছে, দলের পাঁচ সাংগঠনিক জোনে রাজ্য নেতাদের উপরে পর্যবেক্ষক ও আহ্বায়কের দায়িত্ব থাকবেন পাঁচ কেন্দ্রীয় নেতা।

লক্ষ্য একুশের বিধানসভা! হাওড়া, হুগলি, মেদিনীপুর – এই জোনের দায়িত্বে ত্রিপুরায় জয়ের অন্যতম কারিগর অভিজ্ঞ সুনীল দেওধর। রাঢ়বঙ্গ জোনের দায়িত্বে বিনোদ সনকর। কলকাতা জোনের দায়িত্বে দুষ্মন্ত গৌতম। নবদ্বীপ জোনের দায়িত্বে বিনোদ তাওরে।উত্তরবঙ্গ জোনের দায়িত্বে কেন্দ্রীয় নেতা হরিশ দ্বিবেদী।এই পাঁচটি জোনের নতুন দায়িত্বে আসা কেন্দ্রীয় নেতারা আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জোনের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে গোটা পরিস্থিতি বুঝে নেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন