নজরবন্দি, কালিয়াগঞ্জ: কোভিড বিধি মেনে স্কুল খুলে পঠন পাঠন চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভ ও গণসাক্ষর আহোরন কর্মসূচি পালিত হলো কালিয়াগঞ্জে। বৃহস্পতিবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফে এবং কালিয়াগঞ্জ ব্লক এবিপিটিএ জোনাল কমিটির সহযোগিতায় জেলার সমস্ত ব্লকের পাশাপাশি কালিয়াগঞ্জ শহরে বিবেকান্দো মোড়ে এই অবস্থান ও গণসাক্ষর আহোরন কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ বাংলা আকাদেমির চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু
পাশাপাশি বিবেকান্দ মোড়ে রায়গঞ্জ -বালুরঘাট’ রাজ্য সড়ক প্রতীকী অবরোধ করে বিক্ষোভ দেখায় কর্মীরা। বিগত দুই বছর ধরে করোনা অতিমারীর জেরে রাজ্যের পাশাপাশি জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ রয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফে হাট, বাজার, খেলা, মেলা, পানশালা সহ বিভিন্ন উৎসব চালু রেখেছে।

কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধংশের মুখে ঠেলে দিয়ে একটি প্রজন্মের পারম্ভিক শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে। তাই ছাত্র ছাত্রীদের স্বার্থে এদিন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে কোভিড বিধি মেনে জেলার সমস্ত স্কুল খোলার দাবি জানানো হয়।
কোভিড বিধি মেনে স্কুল খোলার দাবীতে এবার অবস্থান বিক্ষোভ শিক্ষকদের
আর সেই কারণেই কালিয়াগঞ্জে অবস্থান বিক্ষোভ ও কালিয়াগঞ্জের পথচলতি সাধারণ মানুষদের কাছে সংগঠনের তরফে স্কুল খোলার দাবির কথা জানিয়ে গণসাক্ষর আহোরন করা হয়। পাশাপাশি এই গণসাক্ষর সম্মিলিত দাবিপত্র জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে জমা দেওয়া হবে সংগঠনের তরফে বলে জানাযায়।



