মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপস রায়, ফুল বদলে ফিরতে চান বিধানসভাতেই?

এই কেন্দ্রে প্রায় সাড়ে ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাপস রায়। প্রশ্ন হল, লড়বেন তো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়। সাড়া জাগানো প্রচার সঙ্গে মোদীর রোড শো। সবই হয়েছিল, শুধু জয়ী হওয়ার মত ভোট পাননি কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। বিধায়ক পদ গেছে, যাওয়া হয়নি লোকসভাতেও, কিন্তু সামনে আরও একটি সুযোগ হাজির রাপস রায়ের। মানিকতলা উপনির্বাচন। কলকাতা উত্তর কেন্দ্রের মধ্যেই পড়ে এই বিধানসভা। সূত্রের খবর, এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাপস কে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুনঃ মানিকতলা উপনির্বাচনে লড়ুন অধীর চৌধুরী, কংগ্রেস হাইকমাণ্ডকে আর্জি রোহন মিত্রর

কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে এই মুহুর্তে মানিকতলা আসনের পরিসংখ্যান কি বলছে? উল্লেখযোগ্য ঘটনা হল, কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার মধ্যে ২ টি বিধানসভা, যথাক্রমে জোড়াসাঁকো আর শ্যামপুকুরে লিড পেয়েছিলেন তাপস। আর খুব অল্প মার্জিনে হেরেছেন মানিকতলা বিধানসভাতে। কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত এই আসনে ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২৩২। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৬৬ হাজার ৯৬৪ ভোট, বিজেপি পেয়েছে ৬৩ হাজার ৩৮৯ টি ভোট এবং বাম-কংগ্রেস মিলিত ভাবে ভোট পেয়েছে ৯ হাজার ৪২১ টি ভোট।

মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপস রায়, ফুল বদলে ফিরতে চান বিধানসভাতেই?
মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপস রায়, ফুল বদলে ফিরতে চান বিধানসভাতেই?

অর্থাৎ এই কেন্দ্রে প্রায় সাড়ে ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাপস রায়। এমনিতেই উপনির্বাচনের ফল শাসকমুখী হয়, তার উপর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে হার হয়েছে বিজেপি প্রার্থীর। যদিও সূত্র বলছে, ‘লড়ে নেবেন তাপস বাবু।’ কিন্তু প্রশ্ন হল, ছিলেন বিধায়ক। দল পরিবর্তন করে হতে গিয়েছিলেন সাংসদ। এই মুহুর্তে না আছেন বিধায়ক, না সাংসদ। যদি উপনির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন তাহলে?

মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপস রায়, ফুল বদলে ফিরতে চান বিধানসভাতেই?

মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপস রায়, ফুল বদলে ফিরতে চান বিধানসভাতেই?

উল্লেখ্য, প্রায় দু’বছর পর এবার বিধায়ক পেতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই ভোটগ্রহণ হবে এখানে। পাশাপাশি বিধানসভার উপনির্বাচন হবে এ রাজ্যের আরও তিন কেন্দ্রে। তালিকায় আছে রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জে। ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। ১০ জুলাই ভোট। ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত