নজরবন্দি ব্যুরোঃ চাপের কাছে নতিস্বীকার! কোভিশিল্ড টিকা নিলে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা যাবে না। সেরকম জানানো হয়েছিল আর তার ফলে ভারতীয়রা ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশে যেতে পাচ্ছিলেন না। অবশেষে ভারত ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করে সেই দেশে গুলিতে ভারতীয়দের যাবার অনুমতি দেওয়া হোক।
আরও পড়ুনঃ প্রতারক দেবাঞ্জন দেবের PSO-র সাথে রাজ্যপাল জগদীপ ধনখড়, কি সম্পর্ক?
অবশেষে সেই অনুরোধ মেনে নিল ইউরোপীয় ইউনিয়ন। সাতটি দেশের মধ্যে রয়েছে অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও স্পেন। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনা হল গত মাসে ইউরোপীয় ইউনিয়ন জানায় যে তাঁদের দেশ গুলিতে প্রবেশ করতে হলে লাগবে গ্রিন পাস।
নির্দিষ্ট ৪টি ভ্যাকসিনের মধ্যে একটি নেওয়া থাকলে ছাড়পত্র পাওয়া যাবে। এই চারটি ভ্যাকসিনের মধ্যে ছিল না কোভিশিল্ড। এর পরেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়,
চাপের কাছে নতিস্বীকার! কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র না দিলে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভারতে এলে কোয়ারেন্টাইন পর্বে থাকতে হবে। এর ঠিক একদিনের মধ্যেই সুইৎজারল্যান্ড জানালো, কোভিশিল্ড নিলে প্রবেশ করা যাবে তাদের দেশে।



