আন্তর্জাতিক অপরাধ দমন আদালত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ২৪ জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। না করলে তাঁদের অনুপস্থিতিতেই শুরু হবে বিচার প্রক্রিয়া। বর্তমানে তাঁরা ভারতের আশ্রয়ে রয়েছেন বলে দাবি পুলিশের।