ট্রেনের মধ্যে যে কোনও উৎস থেকে নির্গত ধোঁয়াকে শনাক্ত করার ক্ষমতা রয়েছে এই প্রযুক্তির। প্রথমে কন্ট্রোল প্যানেলে লাল বাতি জ্বলে উঠবে। সমানে ধোঁয়া নির্গত হতে থাকলে সংশ্লিষ্ট কোচে জ্বলে উঠবে লালবাতি। তারপর ধীরে ধীরে থেমে যাবে ট্রেন। পুরোটাই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।