মুখ থুবড়ে পড়েছে মোদীর স্বপ্নের 'আয়ুষ্মান ভারত'? তেমনই বলছে পরিসংখ্যান। গোটা দেশের মানুষকে একই চিকিৎসা ব্যবস্থার আওতায় আনতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন তাঁর স্বপ্নের 'আয়ুষ্মান ভারত' প্রকল্প। উদ্দেশ্য ছিল দেশের ৫০ কোটি মানুষের চিকিৎসা পরিসেবা সুরক্ষিত ও নিশ্চিত করা। ঠিক করা হয় এই প্রকল্প অনুযায়ী একজন উপভোক্তা তাঁর পরিবারের জন্য বছর প্রতি বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা চিকিত্সা খরচ পাবেন।