গত বৃহস্পতিবার সকালে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। তাদের মধ্যে ছিল তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। পাশাপাশি, মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি করে