কলাকুশলীদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন স্বরূপ! এই অভিযোগ নিয়ে থানায় বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  ভোটের আবহে টলিপাড়া কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদল শাসক ও অপরদল বিরোধী পক্ষের। এই রকম অবস্থার মধ্যেই এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ করলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু কেন এই অভিযোগ? ঘটনাটা কিছুদিন আগে রুদ্রনীল ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে। রুদ্র বলেছিলেন ‘টলিউডে  মাফিয়ারাজ  চলছে’। এই মন্তব্যের প্রতিবাদে গত ৪ এপ্রিল একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। বহু কলাকুশলী তাতে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুনঃ রাজ্য চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ! ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ নবান্নের

আবার তাঁদের মধ্যে বেশ কিছু সংখ্যক কলাকুশলী অংশ নেননি বলে অভিযোগ। এবার যারা এই প্রতিবাদ মিছিলে আসেননি তাঁদের কাছে একটি বার্তা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই বার্তাই লেখাছিল “চড়া রোদ মাথায় করে মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হন টালিগঞ্জের বেশির ভাগ কলাকুশলী। তাঁদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে ফেডারেশন”।

 ঐ বার্তায় শেষে লেখা ছিল “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে সমস্ত স্বনামধন্য কলাকুশলীরা যেমন পরিচালক, চিত্রশিল্পী, ক্যামেরা পার্সন, রূপটান শিল্পী প্রমুখেরা আজকের এই ঐতিহাসিক মিছিলে যোগদান করলেন না, ফেডারেশনের অপমানের বিরোধিতা করলেন না, আগামী দিনে ফেডারেশন তাদের নিয়ে গভীর ভাবে চিন্তাভাবনা করবে’। আর এই শেষ লাইন নিয়েই বাবুলের অভিযোগ এই কথা প্রচ্ছন্নে এক প্রকার হুমকি।

আর ফেডারেশন যেহেতু দেখভাল করেন বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তাই এই অভিযোগ প্রধানত তাঁর বিরুদ্ধেই করা হয়েছে আর তার সাথে আছেন অপর্ণা ঘটকের নামেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন