Suvendu on Akhil: অখিল গিরির এই মন্তব্য আদিবাসী বিরোধী, রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক সময় দলের সতীর্থ থাকলেও শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের সঙ্গে রামনগরের বিধায়কের মোটেই সুসম্পর্ক ছিল না। পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর পূর্ব মেদিনীপুরে প্রভাব বেড়েছে অখিল গিরির। এমনকি শুভেন্দুর গড় কাঁথিতেও বিজেপিকে পরাজিত করতে পেরে তাঁকে যোগ্য সম্মান দিয়েছে দল। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে শাসক দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর মন্তব্য এখন ত্রিনমুলকেই বিড়ম্বনার মুখে ফেলেছে। তাঁর অপসারণের দাবিতে সরব্ হয়েছে বিজেপি।

আরও পড়ুনঃ Akhil Giri: অখিলের বক্তব্যে দায় নেবে না দল, পাশে দাঁড়িয়েও অসমর্থন কুণাল

শনিবার অখিল গিরির অপসারণের দাবিতে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখিল গিরিকে অবিলম্বে কারা মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হোক। দাবি তুলেছেন তিনি। এজন্য রাজ্যপাল লা গণেশনকে চিঠি দিয়েছেন শুভেন্দু। আগামীকাল –রাজ্যপালের সঙ্গে সাক্ষাত চেয়েছেন তিনি।

অখিল গিরির এই মন্তব্য আদিবাসী বিরোধী, রাজনৈতিক মহল তোলপাড়
অখিল গিরির এই মন্তব্য আদিবাসী বিরোধী, রাজনৈতিক মহল তোলপাড়

এদিন চিঠিতে শুভেন্দু লেখেন, অখিল গিরির এই মন্তব্য আদিবাসী বিরোধী। যেখানে দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা, তাঁকে অপমান করেছেন তিনি। রাষ্ট্রপতি পদটি দেশের সাংবিধানিক প্রধানের পদ। সেই পদ অবমাননা করেছেন তিনি। তাই অবিলম্বে তাঁকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক।

উল্লেখ্য, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?

vlcsnap 2022 11 12 11h41m24s702 3

তৃণমূল বিধায়কের করা এহেন মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করতে পিছপা হননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি অবিলম্বে রাজ্যের মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছে বিজেপি। অবিলম্বে অখিল গিরিকে গ্রেফতারির দাবিতে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

অখিল গিরির এই মন্তব্য আদিবাসী বিরোধী, রাজনৈতিক মহল তোলপাড়

অখিল গিরির এই মন্তব্য আদিবাসী বিরোধী, রাজনৈতিক মহল তোলপাড়
অখিল গিরির এই মন্তব্য আদিবাসী বিরোধী, রাজনৈতিক মহল তোলপাড়

শনিবার সকালে ক্ষমা চেয়ে রামনগরের বিধায়ক বলেন, এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত