পেশ হল রাজ্য বাজেট (WB State Budget)। আর এবারের বাজেটে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক চমক দেখা গেল বাজেটে। তবে, এই বাজেটে খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি ‘দিশাহীন বাজেট’ বলে কটাক্ষ করার পাশাপাশি বললেন এই বাজেটে ভোটের কথা মাথায় রেখেই করা হয়েছে।
আরও পড়ুন: রাজ্য বাজেটে একের পর এক চমক, মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হলেই মিলবে স্মার্টফোন!
বাজেটে (WB State Budget) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ, এখন থেকে সাধারণ মহিলারা ১০০০ টাকা ও তফসিলি জাতি-জনজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পাবেন। চালু করা হয়েছে ৫০ দিনের ‘কর্মশ্রী’ প্রকল্প। পাশাপাশি, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধি করল রাজ্য সরকার। চালু হল ‘সমুদ্রসাথী’ প্রকল্প। মাধ্যমিক পাশের পর স্কুলে ভর্তি হলেই পড়ুয়াদের স্মার্টফোন দেবার কথাও ঘোষণা করা হল। ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের বকেয়া টাকাও দেবে রাজ্য সরকার। এছাড়াও একগুচ্ছ চমক ছিল এবারের বাজেটে (WB State Budget)।

এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট (WB State Budget) পাঠের সময়ই বিজেপি বিধায়কেরা বিক্ষোভ শুরু করেন। দেওয়া হয় ‘জয় শ্রীরাম’ স্লোগান। আর শেষে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তীব্র সমালোচনা করলেন বাজেটের (WB State Budget)। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো প্রসঙ্গে তাঁর বক্তব্য, “এটা তপসিলিদের অপমান। সাধারণ ক্যাটাগরির মহিলাদের তুলনায় তাঁদের দ্বিগুণ টাকা পাওয়ার কথা। ২০০ টাকা বাড়িয়ে ওঁদের অপমান করা হল।”

রাজ্য বাজেটে কল্পতরু মমতা, ‘দিশাহীন’ তকমা দিয়ে কটাক্ষ শুভেন্দুর
একই সঙ্গে তিনি বলেন, “এই বাজেট (WB State Budget) দিশাহীন। শূন্যপদে নিয়োগের কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই। পাহাড়, জঙ্গলমহল, সুন্দরবনকে উপেক্ষা করেই বাজেট পেশ করা হল। কৃষকদের জন্যেও বড় কোনও ঘোষণা করা হয়নি। আশাকর্মী, পঞ্চায়েতে কর আদায়কারী, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে আংশিক সময়ের জন্য কাজ করেন, তাঁদের জন্য বাজেটে কোনও বৃদ্ধির ঘোষণা নেই। শিল্পের কোনও সম্ভাবনা নেই।”

এদিন বিধানসভা চত্বরে তুমুল হই হট্টগোল শুরু হয় বাজেট (WB State Budget) পেশের পর। বিরোধী দলনেতার দিকে বিধানসভার কর্মীরা এগিয়ে এসে বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’। পাল্টা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ‘চোর চোর’ স্লোগান দেন। আসলে, ঘটনার সূত্রপাত ঘটে বাজেট (WB State Budget) পেশের সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের সময় বিজেপি বিধায়য়করা ‘চোর চোর’ স্লোগান দেন। মুখ্যমন্ত্রী রেগে গিয়ে বলেন, ‘এটা বিজেপির পার্টি অফিস নয়’। এরপরেই বিধানসভার কর্মীদের সঙ্গে বচসা বাধে শুভেন্দুর।



